খেলা

টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো

  • 6:17 pm - February 05, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ ফেব্রুয়ারি-আল নাসরের পর্তুগিজ তারকা রোনালদো আরও একটি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। ‘ইএসপিএন’কে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যদি সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল নাসরের ব্যবস্থাপনায় পরিবর্তনের কোনো স্পষ্ট নিশ্চয়তা না দেয়, তবে আগামী জুনে ক্লাব ছাড়তে পারেন পর্তুগিজ তারকা।

গত সোমবার আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচে ইচ্ছাকৃতভাবেই খেলেননি রোনালদো, এমনটাই জানিয়েছে এক সূত্র। রোনালদো মনে করেন, পিআইএফ আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ করছে না এবং প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালকে বাড়তি সুবিধা দিচ্ছে।

এছাড়া, সোমবার ফরাসি তারকা করিম বেনজেমার আল ইতিহাদ থেকে আল হিলালে সম্ভাব্য দলবদল ঠেকানোর চেষ্টা করেন রোনালদো। তার ধারণা, এই পদক্ষেপের মাধ্যমে আল হিলালকে লিগ শিরোপা জয়ের পথ করে দিতে চাইছে পিআইএফ।

এদিকে শীতকালীন দলবদলে আল নাসর মাত্র একজন ইরাকি ফুটবলারকে দলে ভিড়িয়েছে। শিরোপার দৌড়ে থাকা আল নাসর এমন সময় দলবদলে ভালো কিছু ফুটবলার চুক্তি করাবে এমনটাই ভেবেছিলেন সিআর সেভেন।

ম্যাচ বয়কটের মাঝেও সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন রোনালদো এবং নিজের সোশ্যাল মিডিয়ায় ক্লাবের ট্রেনিং কিট পরা একটি ছবি পোস্ট করেন। তবে আল নাসরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ওইদিনের অনুশীলনের ছবিতে তাকে দেখা যায়নি।

পর্দার আড়ালে রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, আল নাসরের ব্যবস্থাপনার ক্ষমতা দ্রুত পুনর্বহাল করা এবং সদ্য সমাপ্ত ট্রান্সফার উইন্ডোতে যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে, তা ভবিষ্যতে আর না হওয়ার নিশ্চয়তা না পেলে তিনি মাঠে ফিরবেন না।

এই শাখার আরও খবর

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au