সর্বশেষ

পিএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামি ক্রিকেটার স্মিথ

  • 5:48 am - February 06, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ ফেব্রুয়ারি-আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। এর আগে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নিলাম। তবে নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পাচ্ছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ইতিহাস গড়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়নজ।

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার স্টিভেন স্মিথকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে শিয়ালকোট স্ট্যালিয়নজ। জানা গেছে, স্মিথের জন্য প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপি খরচ করছে ফ্র্যাঞ্চাইজিটি, যা পিএসএলের ইতিহাসে কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। এই চুক্তির ফলে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের দ্বিগুণেরও বেশি বেতন পাচ্ছেন স্মিথ।

প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা বাবরের পারিশ্রমিক ৭ কোটি পাকিস্তানি রুপি।

এবার পিএসএলে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় পুরোনো দলগুলোর রিটেনশন কোটা ৮ থেকে কমিয়ে ৪ করা হয়েছে। প্রতিটি দল চারটি ভিন্ন ক্যাটাগরি থেকে একজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। সম্প্রতি প্রকাশিত রিটেনশন তালিকায় চারটি ফ্র্যাঞ্চাইজির প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৭ কোটি রুপি ঘোষণা করা হলেও, সংশ্লিষ্ট সূত্রের দাবি-কয়েকজন ক্রিকেটার এর চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন।

৩৬ বছর বয়সী স্টিভেন স্মিথ সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশ লিগে ছিলেন দুর্দান্ত ফর্মে।

আসরজুড়ে তিনি ২৯৯ রান করেন প্রায় ৬০ গড় এবং ১৬৭.৯৭ স্ট্রাইক রেটে। তার ইনিংসে ছিল একটি শতক ও দুটি অর্ধশতক। কয়েকটি ম্যাচে পাকিস্তানের বাবর আজমের সঙ্গে ওপেনিং করতেও দেখা গেছে তাকে।

শিয়ালকোট স্ট্যালিয়নজ দলে স্পষ্ট অস্ট্রেলিয়ান প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যবসায়ী হামজা মাজিদের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি ১৮৫ কোটি পাকিস্তানি রুপি দিয়ে কেনা হয়েছে, যা পিএসএলের আট দলের মধ্যে সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি ফি।

পাশাপাশি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনকে ২০২৬ মৌসুমের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্টিভেন স্মিথকে দলে পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টিম পেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন এখন পিএসএল স্ট্যালিয়নজের অংশ। আমাদের ফ্র্যাঞ্চাইজি ও পিএসএল টি-টোয়েন্টির জন্য এটি বিশাল অর্জন।’

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au