সর্বশেষ

ডি ভিলিয়ার্সের কাছে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট

  • 4:41 pm - February 06, 2026
  • পঠিত হয়েছে:৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ ফেব্রুয়ারি-বিশ্বকাপ শুরুর আগেই সেমিফাইনালিস্ট চার দলের নাম জানালেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার পছন্দের তালিকায় নেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের সঙ্গে নিউজিল্যান্ড বা পাকিস্তানকে দেখছেন বিশ্বকাপের সেমিফাইনালে। ভারত স্বাগতিক হওয়ায় বেশি চাপে থাকবে বলেও মত তার।

আইসিসি আর ভারতকে নিয়ে নানা সমালোচনা থাকলেও, নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা আসর সামনে রেখে অংশগ্রহনকারী দেশগুলো নিয়ে নানা মত দিচ্ছেন সাবেকরা। কোন দল শক্তিশালী শিরোপার জন্য কারা বেশি দাবিদার। এসব নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

ভারতীয় বোর্ডের কর্তাদের নিয়ে নানা সমালোচনা থাকলেও, স্বাগতিক দলটাকে বিশ্বকাপে এগিয়ে রাখছেন সবাই। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দারুণ ভারসাম্যপূর্ণ দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হচ্ছে না গ্রুপ পর্বে। ক্রিকেট কর্তাদের বিতর্কিত কাণ্ডে একটু বেশি কি চাপে থাকবে ভারত। এই প্রোটিয়ার মতে, ভারতের বাড়তি চাপে থাকার মূল কারণ সমর্থকদের অতি প্রত্যাশা।

সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘ভারত দারুণ ভারসাম্যপূর্ণ দল। দুর্দান্ত ফর্মেও আছেন ক্রিকেটাররা। সূর্যকুমার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ইশান কিশান ছন্দে আছেন। ব্যাটারদের সঙ্গে বোলিংয়ে বেশকিছু বিকল্প আছে অধিনায়কের হাতে। তবে হ্যাঁ ভারত চাপে থাকবে। কারণ তারা স্বাগতিক, দর্শকদের প্রত্যাশা বেশি থাকবে। মাঠের বাইরের নানা ইস্যুতে এমনিতেও চাপে তারা।’

ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি কেমন। স্কোয়াডই বা কেমন হয়েছে। সাবেক প্রোটিয়া অধিনায়ক বাছাই করেছেন তার পছন্দের সেমিফাইনালিস্ট। অবাক করা বিষয় হলো সেখানে নেই অস্ট্রেলিয়া।

ডি ভিলিয়ার্স বলেন, ‘স্কোয়াডগুলোর দিকে তাকালে কোনো দলকে ফেলে দেয়া যাবে না। সেরা চার দল বাছাই করা কঠিন। তবে আমার মনে হয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড। চার নম্বর দল হিসেবে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড থেকে কেউ হবে। কিউইরা সব সময় ডার্ক হর্স। তারা সব সময় দারুণ কিছু করে আসছে। চতুর্থ দল হতে পারে নিউজিল্যান্ড।’

প্রথম বিশ্বকাপ হিসেবে এবার ইতালি চমক দেখাবে বলেও বিশ্বাস এই সাবেক প্রোটিয়া ক্রিকেটারের।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au