সর্বশেষ

জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড

  • 5:37 pm - February 06, 2026
  • পঠিত হয়েছে:১০৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ ফেব্রুয়ারি-সাধারণত ক্লাব ফুটবলের ট্রান্সফার উইন্ডো (দলবদলের সময়ক্ষণ) নির্ধারিত থাকে বছরের মাঝামাঝিতে। এর বাইরে ছোট পরিসরে জানুয়ারিতে শীতকালীন উইন্ডোতেও দলগুলো নিজেদের শূন্যস্থান পূরণের অভিযানে নামে। এই বছরের জানুয়ারিতে ৫ হাজার ৯৭৩ আন্তর্জাতিক পুরুষ ফুটবলারের দলবদল হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

অবশ্য এর আগে দলবদলের রেকর্ডটি কোন বছরের দখলে ছিল সেটি তারা উল্লেখ করেনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, পুরুষ ফুটবলে বিভিন্ন দেশের ক্লাবগুলোর মাঝে পরস্পর খেলোয়াড় বদলের চুক্তি গত বছরের চেয়ে ৩ শতাংশ বেড়েছে।

যেখানে লেনদেনের বিষয় সম্পন্ন হয়েছে ফিফার তত্ত্বাবধানে। খেলোয়াড় সংখ্যায় রেকর্ড গড়লেও, অর্থ খরচের দিক থেকে অবশ্য পিছিয়ে আছে ২০২৬ সালের জানুয়ারি উইন্ডো। এই সময়ে গত বছরের চেয়ে দলবদলের খরচ ১৮ শতাংশ কম ছিল।

গত বছর দলবদলের প্রক্রিয়ায় মোট ১.৯৫ বিলিয়ন ডলার খরচের তথ্য জানিয়েছে ফিফা। যা ২০২৩ সালে খরচের রেকর্ডের চেয়ে ২০ শতাংশ বেশি। এ ছাড়া এই জানুয়ারিতে নারী ‍ফুটবলের দলবদল উইন্ডোতে ১০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছে ক্লাবগুলো, যা গত বছরের চেয়ে ৮৫ শতাংশ বেশি। তবে দল পরিবর্তনকারী খেলোয়াড়ের সংখ্যা ৬ শতাংশ (৪২০ জন) কমেছে।

অবশ্য ফিফার এই গবেষণায় একই দেশের দুটি ক্লাবের মধ্যে খেলোয়াড় অদলবদলের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি।

জানুয়ারির দলবদলে ইংলিশ ক্লাবগুলো সর্বোচ্চ ৩৬৩ মিলিয়ন ডলার খরচ করেছে, বিপরীতে ভিন্ন দেশে খেলোয়াড় বিক্রি করে ১৫০ মিলিয়ন ডলার অর্থ আয় করেছে। খরচের এই তালিকায় এরপর যথাক্রমে অবস্থান করছে- ইতালি (২৪৩ মিলিয়ন ডলার), ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স।

দলবদলের উইন্ডোতে সবচেয়ে লাভবান হয়েছে ফ্রান্স (২১৮ মিলিয়ন ডলার)। এরপর যথাক্রমে অবস্থান করছে- ইতালি, ব্রাজিল, ইংল্যান্ড ও স্পেন। ফিফার তথ্যমতে- যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো দলবদলে ৯৯ মিলিয়ন ডলার খরচ এবং বিপরীতে ৪৮ মিলিয়ন ডলার পকেটে পুরেছে। ইংলিশ নারী ক্লাবও সর্বোচ্চ ৫ মিলিয়ন ডলার খরচ করেছে। একইভাবে রয়েছে বড় অর্থলাভের তালিকায়ও।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au