সর্বশেষ

সোহানের চোখ জোড়ানো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয়

  • 5:25 am - February 07, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ ফেব্রুয়ারি-একের পর এক উইকেট পতনের পরও ক্রিজের একপ্রান্ত আগলে রেখেছিলেন নুরুল হাসান সোহান। শেষ ২ ওভারে দরকার ছিল ৩৩ রান। যেটা ছিল প্রায় অসম্ভবই। কিন্তু শরিফুল ইসলামের করা ১৯তম ওভারে তিনটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২৬ রান তোলেন সোহান। পরের ওভারের তিন বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় দুর্বার একাদশ।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান করে ধূমকেতু। জবাবে ৩ বল ও ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দুর্বার।

শুরুতে ব্যাট করতে নামে ধূমকেতু। কিন্তু শুরুটা ভালো হয়নি তাদের। গোল্ডেন ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম। ২০ বলে ২৮ রান করে আউট হন আরেক ওপেনার সাইফ হাসান। আর আউট হওয়ার আগে পারভেজ হোসেন ইমন ১৩ ও তাওহীদ হৃদয় ৭ রান করেন।

দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংসটি খেলেন দলনেতা লিটন কুমার দাস। ৩১ রান আসে শেখ মেহেদীর ব্যাট থেকে। এছাড়া শামীম ১৭, রিশাদ ০, নাসুম ৯ ও শরিফুল ১ রান করেন।

রান তাড়া করতে নেমে শরিফুলের করা প্রথম ওভারেই ১৪ রান নেন দুর্বার একাদশের ওপেনার হাবিবুর রহমান সোহান। কিন্তু পাওয়ার প্লে শেষ হতে না হতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। ২ রানে শান্ত, ১৭ রানে হাবিবুর ও আফিফ ১ রানে আউট হন।

এরপর একের পর এক উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রাখেন নুরুল হাসান সোহান। তার বীরত্বেই জয় পেয়ে যায় দুর্বার একাদশ। ফিফটি পূরণের ৭৬ রানে থামেন সোহান। এছাড়া জাকের আলী ১১, মিরাজ ১, সাইফউদ্দিন ১৯, খালেদ ০ ও হাসান মাহমুদ ৪ রান করেন।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au