সর্বশেষ

অনূর্ধ্ব ১৯ এর ফাইনালে ৭২২ রানের ম্যাচে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

  • 5:40 am - February 07, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ ফেব্রুয়ারি-অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত আগে ব্যাটিং করে তুলেছে ৪১১ রান। যা জাতীয় দল ও ছেলে-মেয়ে এমনকি আইসিসি বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে সর্বোচ্চ। বড় লক্ষ্য টপকে জিততে হলে ইংল্যান্ডকেও গড়তে হত রেকর্ড। তবে দুদলের ব্যাটিং ঝড়ে ৭২২ রানের ম্যাচে শেষপর্যন্ত ভারতের সঙ্গে আর পেরে ওঠেনি ইংলিশরা। ১০০ রানের ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে ইংলিশদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। ওপেনিংয়ে সূর্যবংশী কেবল ৮০ বলে করেছেন ১৭৫ রান। তার ঝড়ো ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪১১ রান করে ভারত। জবাবে সবগুলো উইকেট হারিয়ে ৩১১ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

ব্যাটে নেমে কেবল ৯ রান করে আউট হন ওপেনার অ্যারন জর্জ। দ্বিতীয় উইকেটে নামেন অধিনায়ক আয়ুষ মাত্রে। তাকে নিয়েই ক্রিজে ব্যাটিং তাণ্ডব চালান ওপেনার বৈবভ সূর্যবংশী। কেবল ৯০ বলে দুজন মিলে গড়েন ১৪০ রানের জুটি। ৫৩ রানে থামেন মাত্রে। এরপর ভেদেন্ত ক্রিভেদীকে নিয়ে ৩৯ বলে ৮৯ রানের জুটি গড়েন সূর্য। তাতে ২৫ ওভারেই ২৫০ রানের সংগ্রহ পেয়ে যায় ভারত।

৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে যুব বিশ্বকাপের ফাইনালে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়েন সূর্যবংশী। তার ইনিংস থামে ১৭৫ রানে। ৮০ বলে খেলা তার ইনিংসটি ১৫টি করে চার এবং ছক্কায় সাজানো। সূর্যর তাণ্ডবের আগে যুব বিশ্বকাপের ফাইনালে কখনও দেড়শ ছোঁয়া রান দেখা যায়নি।

যুব বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল সূর্যর স্বদেশী উন্মুক্ত চাঁদের দখলে। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ১৩০ বলে অপরাজিত ১১১ রান করেছিলেন চাঁদ।

এরপর বেদান্ত ত্রিবেদী ৩২, বিহান মালহোত্রা ৩০, অভিজ্ঞান কুন্ডু ৪০, আরএস অ্যামব্রিশ ১৮, কনিষ্ক চৌহান ৩৭, খিলান প্যাটেল ৩, হেনিল প্যাটেল ৫ ও দিপেশ ০ রান করেন।
ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন সেবিস্টেইন মরগান ও অ্যালেক্স গ্রিন। আর একটি উইকেট নেন ম্যানি লুমসডেন।

৪১২ রানের বিশাল লক্ষ্যে নেমে দ্রুত রান তাড়ায় ব্যস্ত ছিল ইংল্যান্ডের ব্যাটাররা। তাদের রানের গতি ছিল ঠিকই, কিন্তু উইকেট পতনের ধারা থামাতে পারেনি ইংল্যান্ড। তাতেই ক্রমান্বয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে ইংলিশরা। এক পর্যায়ে অসহায় আত্মসমর্থন করে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

সেঞ্চুরির দেখা পেয়েছেন ক্যালেব ফেলকোনের। ৭০ বলে তিনি করেন ১২০ রান। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার বেন ডাওকিনস। আউট হওয়ার আগে করেন ৫৬ বলে ৬৬ রান। এছাড়া বেন মেয়ার্স ৪৫, থমাস রে ৩১ ও জেমস মিন্টো ২৮ রান করেন। বাকি ব্যাটাররা বিশের কোটা স্পর্শ করতে পারেননি।

ভারতের হয়ে তিনটি উইকেট নেন আরএস অ্যামব্রিশ। দিপেশ ও চৌহান নেন দুটি করে উইকেট।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au