সর্বশেষ

দীর্ঘ নীরবতার পর ইঙ্গিত, বিচ্ছেদের পথে নীলাঞ্জনা-যিশু?

  • 2:36 am - February 08, 2026
  • পঠিত হয়েছে:৮৭ বার

মেলবোর্ন, ৮ ফেব্রুয়ারি- কাগজে-কলমে আলাদা হলেন নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্ত? সামাজিকমাধ্যমে একটি ইঙ্গিতবহ পোস্ট করেছেন নীলাঞ্জনা। সেখান থেকেই খবরটি ছড়িয়েছে।

ইনস্টাগ্রামের একটি পোস্টে নীলাঞ্জনা লেখেন, কখনো কখনো জিনিস শেষ হয় এটার জন্য নয় যে তার অর্থ শেষ হয়ে গিয়েছে, বরং এই কারণে যে সেটার আর আমাদের নতুন করে কিছু দেওয়ার থাকে না। এই অধ্যায় যখন শেষ হচ্ছে, আমার কেবলই কৃতজ্ঞ অনুভব করছি।

জল্পনা আরো বাড়িয়ে নীলাঞ্জনা তার পোস্টে লেখেন, আমি যখন নিজেকে চিনতাম না, সেই সময় আমায় যে মর্যাদা ধরে রাখতে শিখিয়েছে, যে স্বাধীনতা দিয়েছে, যার পরবর্তী সময় ধীরে ধীরে আমার মধ্যে বেড়েছে নিশ্চুপে, যে আত্মসম্মান জাগিয়েছে সেটা নননেগোশিয়েবল হয়ে দাঁড়িয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার কণ্ঠস্বর পেয়েছি।

প্রাক্তন অভিনেত্রী তার পোস্টের শেষে লেখেন, আমি শিখেছি, আমি কী বয়ে নিয়ে চলতে পারি। যা আজ শেষ হলো তা আমায় ভেতর থেকে শূন্য করে গেল না।

বরং স্বচ্ছতা দিয়ে গেল, সাহস দিল এবং নিজের উপর আত্মবিশ্বাস জাগাল। এটা এমন একটা শেষ যা আমি সম্মানের সঙ্গে এবং সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করলাম।গত বছর থেকেইশোনা যেত, আলাদা হচ্ছেন নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্ত। তারা আর একসঙ্গে থাকেন না।
এমনকী সূত্রের বরাদে জানা গিয়েছে এই তারকা দম্পতির মেয়েরাও অভিনেতার সঙ্গে যোগাযোগ রাখেন না। বরং মায়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা।

তাদের এই দূরত্বের কারণ হিসেবে মাঝে অভিনেতার আপ্তসহায়কের নাম শোনা গিয়েছিল। যদিও এই বিষয়ে নীলাঞ্জনা বা যিশুর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি।

কাজের দিক থেকে যিশু সেনগুপ্তকে দর্শক শেষবার সৃজির মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় দেখা গেছে।

অন্যদিকে নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থার নাম ‘নিনি চিনিস মাম্মা’। এই প্রযোজনা সংস্থার ব্যানারে একাধিক ধারাবাহিক প্রযোজনা করছেন তিনি।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au