সর্বশেষ

সিরিয়ায় কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব, চুক্তি স্বাক্ষর

  • 2:31 pm - February 08, 2026
  • পঠিত হয়েছে:১০৮ বার
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল–শারা। ছবি: এএফপি

মেলবোর্ন ৮ ফেব্রুয়ারি-  দীর্ঘ ১৪ বছরের বিধ্বংসী গৃহযুদ্ধের পর সিরিয়ার অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে দেশটির নতুন সরকার। বিমান চলাচল, জ্বালানি, আবাসন ও টেলিযোগাযোগসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে এই বিনিয়োগ বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছে।

শনিবার সিরিয়ান ইনভেস্টমেন্ট অথরিটির প্রধান তালাল আল-হিলালি এক সংবাদ সম্মেলনে চুক্তিগুলোর ঘোষণা দেন। তিনি জানান, চুক্তির আওতায় আলেপ্পোতে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ, একটি সিরীয়-সৌদি সাশ্রয়ী এয়ারলাইন চালু এবং ‘সিল্কলিঙ্ক’ নামের একটি বৃহৎ টেলিযোগাযোগ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের লক্ষ্য সিরিয়াকে আঞ্চলিক যোগাযোগ ও ট্রানজিট হাবে পরিণত করা।

২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সৌদি আরব সিরিয়ার নতুন সরকারের অন্যতম প্রধান আন্তর্জাতিক সমর্থক হিসেবে আবির্ভূত হয়। একই মাসে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে বিনিয়োগের পথ উন্মুক্ত হয়। সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তিগুলোকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিরিয়ায় সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।

সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ জানান, সৌদি বেসরকারি খাতের অংশগ্রহণে গঠিত নবগঠিত এলাফ তহবিল আলেপ্পো শহরে দুটি বিমানবন্দর উন্নয়নে প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। অন্যদিকে সিরিয়ার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুস সালাম হায়কাল বলেন, টেলিযোগাযোগ খাতে প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ জোরদারে হাজার হাজার কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবল স্থাপন করা হবে।

এ ছাড়া সৌদি আরবের বাজেট এয়ারলাইন ফ্লাইনাস এবং সিরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ‘ফ্লাইনাস সিরিয়া’ নামে একটি নতুন এয়ারলাইন প্রতিষ্ঠার চুক্তি করেছে। এই এয়ারলাইনের ৫১ শতাংশ মালিকানা থাকবে সিরিয়ার হাতে এবং এটি ২০২৬ সালের শেষ প্রান্তিকে ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে আশা করা হচ্ছে। জ্বালানি খাতে সৌদি প্রতিষ্ঠান এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে পানি শোধন ও সরবরাহসংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

আল-হিলালি বলেন, এসব চুক্তি এমন খাতকে লক্ষ্য করে করা হয়েছে যা সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে এবং দেশের অর্থনৈতিক পুনর্গঠনের ভিত্তি হিসেবে কাজ করবে।

সিরিয়ায় নিযুক্ত মার্কিন দূত টম বারাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই চুক্তির প্রশংসা করে বলেন, অবকাঠামো ও যোগাযোগ খাতে সৌদি-সিরীয় অংশীদারিত্ব দেশটির পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বিশ্লেষক বেঞ্জামিন ফেভ সতর্ক করে বলেন, স্বল্পমেয়াদে অর্থনৈতিক সুফলের চেয়ে এই চুক্তিগুলোর রাজনৈতিক তাৎপর্যই বেশি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগ নিয়ে সিরিয়া সরকার একাধিক প্রতিশ্রুতি দিলেও অনেক ক্ষেত্রেই সেগুলো এখনো বাধ্যতামূলক চুক্তিতে রূপ নেয়নি, যা নিয়ে সমালোচনাও রয়েছে। এই চুক্তিগুলো বাস্তবে কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর বিশ্লেষকদের।

সুত্রঃ আল-জাজিরা

এই শাখার আরও খবর

তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩

ঢাকার তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক করার সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বৈঠক চলাকালে তাদের…

বিলিয়ন ডলারের বোয়িং কিনেও ট্রাম্পের সঙ্গে বৈঠকের সুযোগ হচ্ছেনা তারেকের

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য…

জুমার নামাজের সময় পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে একটি মসজিদে গাড়িবোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও…

ট্রাম্পের আহ্বানেও ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

ইরানকে ঘিরে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরও মধ্যপ্রাচ্যে যুদ্ধের উদ্দেশ্যে সেনা বা সামরিক সরঞ্জাম পাঠাবে না…

তোফাজ্জল হত্যার দুই বছর আজ, দুই বছরেও শুরু হয়নি বিচার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার দুই বছর পূর্ণ হচ্ছে আজ। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর…

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩ শিক্ষার্থী

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি উচ্চবিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। দেশটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au