সর্বশেষ

চলে গেলেন ‘ক্রিপ্টোনাইট’-খ্যাত রকস্টার আর্নল্ড

  • 8:26 pm - February 08, 2026
  • পঠিত হয়েছে:১০৮ বার

মেলবোর্ন ৮ ফেব্রুয়ারি- বিশ্বখ্যাত রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রধান কণ্ঠশিল্পী ব্র্যাড আর্নল্ড আর নেই। শনিবার ক্যানসারের কাছে হার মেনে ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। কিংবদন্তি এই গায়কের প্রয়াণে বিশ্ব সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ব্র্যাড আর্নল্ডের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার প্রতিনিধি জানান, শনিবার ঘুমের মধ্যেই শান্তিতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী জেনিফার ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৫ সালের মে মাসে একটি সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে ব্র্যাড প্রথম তার অসুস্থতার কথা ভক্তদের জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তার শরীরে চতুর্থ পর্যায়ের ‘কিডনি ক্যানসার’ ধরা পড়েছে, যা পরবর্তীতে ফুসফুসেও ছড়িয়ে পড়েছিল।

সে সময় অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি বলেছিলেন, আমি মোটেও ভয় পাচ্ছি না। ঈশ্বর সব বাধা জয় করতে পারেন। অসুস্থতার কারণে গত বছরের গ্রীষ্মকালীন ট্যুরও বাতিল করতে বাধ্য হয়েছিলেন তিনি। নিজের জনপ্রিয় গান ‘ইটস নট মাই টাইম’-এর কথা উল্লেখ করে তখন ভক্তদের কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছিলেন এই শিল্পী।

১৯৯৬ সালে মিসিসিপির এসকাটাউপাতে তিন বন্ধুকে নিয়ে ‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডটি গঠন করেন ব্র্যাড। ব্যান্ডের ড্রামার হিসেবে যাত্রা শুরু করলেও পরে তিনি প্রধান গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি লিখেছিলেন কালজয়ী গান ‘ক্রিপ্টোনাইট’, যা ২০০০ সালে মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং ব্যান্ডটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।

ব্র্যাড আর্নল্ডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীত দুনিয়ার সহকর্মীরা। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী জেনিফারসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au