সর্বশেষ

বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার শাহনেওয়াজ আর নেই

  • 8:46 pm - February 08, 2026
  • পঠিত হয়েছে:১১০ বার

মেলবোর্ন ৮ ফেব্রুয়ারি- বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ কানাডার মন্ট্রিয়লের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত‍্যাগ করেছেন।

‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেললাইন বহে সমান্তরাল’,’জীবনানন্দ হয়ে, সংসারে আজো আমি’ ‘বন্ধুরে তোর মন পাইলাম না’ ‘এক নয়নে হয়না কান্দন’ সহ বহু কালজয়ী গানের স্রষ্টা ছিলেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ৭৮ বছর বয়সী মো. শাহনেওয়াজ বেশ কয়েকবছর ধরেই মন্ট্রিয়লে তার সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী সহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর এক ছেলে মহিউদ্দিন নেওয়াজ স্বাধীন বর্তমানে বাংলাদেশ বেতারে মিউজিশিয়ান হিসাবে কাজ করছেন। মন্ট্রিয়লের লাভাল মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য,  মো. শাহনেওয়াজ বাংলাদেশের প্রথম মিউজিশিয়ান যিনি বিটিভিতে মিউজিক ডিরেক্টর পদে ভূষিত হন। তাঁর সুরারোপিত গানের সংখ্যা ২ হাজারেরও বেশি। বাংলাদেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীরাই তার সুরে গান করেছেন।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au