সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে হারতে হারতে নেপালের কাছ থেকে বেঁচে গেলেন ইংল্যান্ড

  • 1:55 am - February 09, 2026
  • পঠিত হয়েছে:১১২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ ফেব্রুয়ারি-ইংল্যান্ডের বিপক্ষে ১৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে জয়ের দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল নেপাল। কিন্তু অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দলটি কাটিয়ে উঠতে পারল না শেষ মুহূর্তের চাপ। শেষ ওভারের রোমাঞ্চে ৪ রানের জয় পেয়েছে ইংলিশরা।

রান তাড়া করতে নেমে ঝোড়ো সূচনা পায় নেপাল। প্রথম তিন ওভারেই আসে ৩১ রান। ৭ রান করে আউট হন আসিফ শেখ। আর কুশল বুর্ত্তাল আউট হন ১৭ বলে ২৬ রানে।

তৃতীয় উইকেটে খেলতে আসেন দীপেন্দ্রা সিং আইরি। তাকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন দলনেতা রোহিত পৌদ্দেল। এই জুটিতে জয়ের স্বপ্ন দেখছিলো নেপাল। কিন্তু দুজনের বিদায়ের পর আর দলের হাল ধরতে পারেননি কেউই। ব্যাট হাতে ২৯ বলে ৪৪ রানে আইরি ও ৩৪ বলে ৩৯ রানে পৌদ্দেল আউট হন।

এরপর লড়াইয়ে চালিয়ে যান লোকেশ বাম। শেষ ৩ ওভারে দরকার ছিল ৪৬ রানের। সেখান থেকে ১৮ এবং ১৯তম ওভারে মোট ৩৬ রান আসে। ফলে জিততে হলে মাত্র ১০ রান দরকার ছিল শেষ ওভারে। কিন্তু স্যাম কারেনের দুর্দান্ত বোলিয়ে জিতে যায় ইংল্যান্ড। নেপালের ইনিংস থামে ১৮০ রানে। ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন লোকেশ বাম।

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারাল তারা। ২ বলে ১ রান করে আউট হন ওপেনার ফিল সল্ট। আর ১৭ বলে দ্রুত ২৬ রান করে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার জস বাটলার। এদিকে ব্যাট হাতে মাত্র ২ রান করেছেন টম ব্যান্টন।

ফিফটির দেখা পেয়েছেন জ্যাকব বেথেল ও দলনেতা হ্যারি ব্রুক। মাত্র ৩৫ বলে চারটি করে চার ও ছয়ের সাহায্যে ৫৫ রান করেন বেথেল। আর ৫৩ রানে আউট হন ব্রুক। মাত্র ৩২ বলে খেলা তার এই ইনিংসটি চারটি চার ও তিনটি ছয়ে সাজানো। এছাড়া স্যাম কারেন ২ রান করেন। আর ৩৯ রানে উইল জ্যাকস ও শূন্য রানে লিয়াম ডসন অপরাজিত থাকেন।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au