সর্বশেষ

মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আম্বানির চা-বিস্কুট ফিরিয়ে দিলেন রোহিত!

  • 3:23 am - February 09, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ ফেব্রুয়ারি-অনেক নাটকীয়তার পর শনিবার পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসরের আয়োজক দেশ ভারত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও দেশটির তারকা ক্রিকেটার রোহিত শর্মা।

বিশ্বকাপের আগে প্রোমোশনাল ভিডিও থেকে শুরু করে একাধিক সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও আমেরিকার ম্যাচের আগে রোহিত শর্মাই বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে মাঠে প্রবেশ করেন ও মাঠের মাঝে রাখেন। এটাই সাধারণত প্রতিটা বিশ্বকাপের নিয়ম। এরপর রোহিত গ্যালারিতে বসে ম্যাচ দেখেন। আর এখানেই রোহিতকে অন্য রূপে দেখে মুগ্ধ-বিমোহিত দর্শকরা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ দেখতে এদিন হাজির হয়েছিলেন রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজ়ের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তার পরিবার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভিআইপি বক্সে বসে আছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। ম্যাচের মাঝামাঝি সময়ে তার পাশে গিয়ে বসেন রোহিত শর্মা। দু’জনই হ্যান্ডশেক করেন। সেই সারিতে মুকেশ আম্বানি ও রোহিত শর্মা ছাড়াও ছিলেন আইসিসি’র প্রতিনিধি এবং অন্যান্য অতিথিরা।

হ্যান্ডশেক পর্ব শেষেই দেখা যায় রোহিত শর্মার দিকে চা এবং বিস্কুট বাড়িয়ে দেন মুকেশ আম্বানি। কিন্তু রোহিত শর্মা সেই খাবার গ্রহণ না করে বরং হাসিমুখে তা প্রত্যাখ্যান করে দেন।

টিভির এই দৃশ্য ভাইরাল হতে খুব একটা সময় লাগেনি। সমর্থকরা ভিডিওটা শেয়ার করে রোহিতের প্রশংসা করছেন। মুকেশ আম্বানি মুম্বাই ইন্ডিয়ান্সের কর্ণধার আর রোহিত সেই দলে খেলেন। তা সত্ত্বেও রোহিত নিজের শরীরের দিকে তাকিয়ে মুকেশ আম্বানির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। যা মুগ্ধ করেছে নেটিজ়েনদের। যার থেকে প্রমাণ করে ফিটনেসই আসল রোহিতের কাছে।

২০২৫ সালে ক্রিকেটের বিরতিতে রোহিত শর্মা তার ওজন কমান। জানা যায় কলকাতা নাইট রাইডার্সের কোচ অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন করে রোহিত প্রায় ১০ কিলোর বেশি ওজন কমান। এরপর থেকেই তিনি কড়া ডায়েটের রুটিন মেনে চলেন। এতটাই কড়া ডায়েট যে তিনি ড্রেসিংরুমে কেক কাটা হলেও সেটা খান না। ঘরোয়া ক্রিকেটের সময় রোহিতকে দর্শকরা বড়া পাও খাবার প্রস্তাব দিলে সেটাও ফিরিয়ে দেন।

সবশেষে এটাই প্রমাণ করে যে, পরিস্থিতি যাই-ই হোক না কেন রোহিত নিজের ফিটনেসের সঙ্গে কোনও আপোষ করছেন না।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au