সর্বশেষ

লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ

  • 2:32 pm - February 09, 2026
  • পঠিত হয়েছে:৭৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ ফেব্রুয়ারি-চোটের ছোবলে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের অবস্থা আগে থেকেই নাজুক। আঘাত লেগেছে মাঝমাঠ ও আক্রমণেও। পারফরম্যান্সে এর প্রভাব পড়ল প্রবলভাবে। তবে দ্বিতীয়ার্ধের দুই গোলে জয় ঠিকই পেল মাদ্রিদের দলটি।

ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে লা লিগার ম্যাচে ২-০ গোলে জিতেছে আলভারো আরবেলোয়ার দল। আলভারো কারেরাসের দারুণ গোলের পর ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে।

লিগে টানা সপ্তম জয়ের পর, ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

কার্ডের নিষেধাজ্ঞায় ভিনিসিউস জুনিয়র এবং চোটের কারণে জুড বেলিংহ্যাম ও রদ্রিগোকে ছাড়া খেলতে নামে রিয়াল। মাঝমাঠ ও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের অনুপস্থিতিতে বেশ ভুগতে দেখা যায় দলটিকে।

ম্যাচের প্রথমদিকে অবশ্য কারো আক্রমণেই খুব বেশি ধার ছিল না। এর মাঝেই ভালো দুটি সুযোগ পান এমবাপে; তবে চ্যালেঞ্জের মুখে ও দুর্বল শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে পারেননি তিনি।

সময়ের সঙ্গে খেলায় কিছুটা গতি ফেরে। ২৮তম মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পায় রিয়াল। প্রথমবার লা লিগায় শুরুর একাদশে নামা দাভিদ হিমেনেস ডান দিক দিয়ে বক্সে ঢুকে শট নেন, সেটা পা দিয়ে আটকে দেন গোলরক্ষক।

বিরতির পর আবার ধীর গতির হয়ে পড়ে রিয়াল। উল্লেখযোগ্য কিছুই করতে পারছিল না এমবাপে-গন্সালো গার্সিয়ারা। অবশেষে অসাধারণ নৈপুণ্যে ডেডলক ভাঙেন আলভারো কারেরাস।

৬৫তম মিনিটে আরেক ডিফেন্ডার ডিন হাউসেনের পাস পেয়ে, দুজনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে, একজনকে কাটিয়ে আরেকজনের পায়ের নিচ দিয়ে শটে গোলটি করেন তরুণ স্প্যানিশ ডিফেন্ডার।

ছয় মিনিট পরেই গোলটি শোধ করে দিতে পারত ভ্যালেন্সিয়া। তবে লুকাস বেল্তানের শট পোস্টে বাধা পেলে বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। ৭৬তম মিনিটে গার্সিয়া ও হিমেনেসকে তুলে ব্রাহিম দিয়াস ও চোট কাটিয়ে ফেরা ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে নামান রিয়াল কোচ।

৮২তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করেন এমবাপে। কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। যোগ করা সময়ে তিনি আর ব্যর্থ হননি।দিয়াসের পাস পেয়ে প্রথম ছোঁয়ায় শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড।

এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এমবাপের গোল হলো ২৩টি। আর ভ্যালেন্সিয়ার হতাশাময় যাত্রা আরও দীর্ঘ হলো। ২৩ ম্যাচে দশম হারের পর, ২৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে দলটি।

এই শাখার আরও খবর

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৪টি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্লকের নির্দেশ সিঙ্গাপুরের

মেলবোর্ন, ৭ জুন- সিঙ্গাপুরে জাতিগত বিদ্বেষ ও সামাজিক বিভেদ উসকে দেওয়ার অভিযোগে ১৪টি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিষ্ক্রিয় (ব্লক) করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অনলাইন মাধ্যমে…

যুক্তরাষ্ট্রের ওহাইওতে গ্রীষ্মকালীন উৎসবে বন্দুক হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২

মেলবোর্ন, ৭ জুন- যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে গ্রীষ্মকালীন একটি উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে…

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

মেলবোর্ন, ৭ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নাজুক যুদ্ধবিরতির আবহে আবারও বাহরাইন ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে ইরান। শনিবার ভোরে চালানো…

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৭  জুন- রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে…

গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিতে যা বলছে ঐক্য পরিষদ

মেলবোর্ন, ৭ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সকে ঘিরে চলমান উত্তেজনা এবং মন্দিরে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় গভীর…

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au