সর্বশেষ

লিগ ওয়ানে দেম্বেলের জোড়া গোলে মার্সেইকে ৫-০ গোলে উড়িয়ে দিলো পিএসজি

  • 2:36 pm - February 09, 2026
  • পঠিত হয়েছে:৪৬ বার
পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ফেব্রুয়ারি-প্রথমার্ধে উসমান দেম্বেলের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিল পিএসজি। বিরতির পর তারা জালের দেখা পেল আরও তিনবার। মার্সেইকে গোল বন্যায় ভাসিয়ে লিগ টেবিলে শীর্ষে ফিরল লুইস এনরিকের দল।

লিগ আঁয় ঘরের মাঠে ৫-০ গোলে জিতেছে পিএসজি।

দ্বিতীয়ার্ধে ফাকুন্দো মেদিনার আত্মঘাতী গোলের পর, পিএসজির শেষ দুটি গোল করেন খাভিচা কাভারাৎস্খেলিয়া ও লি কাং-ইন; দুজনই এই অর্ধে বদলি নেমেছিলেন।

দ্বাদশ মিনিটেই দলকে এগিয়ে নেন ২০২৫ সালের ব্যালন দ’র জয়ী ও ফিফা বর্ষসেরা খেলোয়াড় দেম্বেলে। ৩৭তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা।

ডান দিক দিয়ে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন দেম্বেলে, সেখানে আরেকজনকে কাটিয়ে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

৬৪তম মিনিটে নিজেদের জালেই বল পাঠান মার্সেইয়ের আর্জেন্টাইন ডিফেন্ডার মেদিনা। ৬২তম মিনিটে দিজিরে দুয়ের বদলি নামার তিন মিনিট পরই জালের দেখা পান জর্জিয়ার ফরোয়ার্ড কাভারাৎস্খেলিয়া। ৬৮তম মিনিটে বার্কোলার বদলি নেমে, ৭৪তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন লি কাং-ইন।

আগের দিন পিএসজিকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠেছিল লঁস। টানা সপ্তম জয়ে হারানো জায়গা ফিরে পেল পিএসজি।

২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট হলো ৫১। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস।

৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে লিওঁ, ৩৯ পয়েন্ট নিয়ে চারে মার্সেই।

এই শাখার আরও খবর

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৪টি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্লকের নির্দেশ সিঙ্গাপুরের

মেলবোর্ন, ৭ জুন- সিঙ্গাপুরে জাতিগত বিদ্বেষ ও সামাজিক বিভেদ উসকে দেওয়ার অভিযোগে ১৪টি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিষ্ক্রিয় (ব্লক) করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অনলাইন মাধ্যমে…

যুক্তরাষ্ট্রের ওহাইওতে গ্রীষ্মকালীন উৎসবে বন্দুক হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২

মেলবোর্ন, ৭ জুন- যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে গ্রীষ্মকালীন একটি উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে…

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

মেলবোর্ন, ৭ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নাজুক যুদ্ধবিরতির আবহে আবারও বাহরাইন ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে ইরান। শনিবার ভোরে চালানো…

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৭  জুন- রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে…

গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিতে যা বলছে ঐক্য পরিষদ

মেলবোর্ন, ৭ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সকে ঘিরে চলমান উত্তেজনা এবং মন্দিরে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় গভীর…

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au