বাংলাদেশ

চাকরি হারালেন ঢাকা উত্তর সিটির ‘বিতর্কিত’ প্রশাসক এজাজ

  • 9:23 pm - February 09, 2026
  • পঠিত হয়েছে:৭৮ বার
চাকরি হারালেন ঢাকা উত্তর সিটির 'বিতর্কিত' প্রশাসক এজাজ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি- দূর্নীতির অভিযোগ ও অনুসন্ধানের চাপের মধ্যে চাকরি হারালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন, এজাজের মেয়াদ এক দিন পরই শেষ হওয়ার কথা ছিল। তাই নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘মেয়রের ক্ষমতা’ প্রয়োগ করবেন এবং নিজের বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী এ জন্য তিনি ‘দায়িত্ব ভাতা’ পাবেন।

১৯ অগাস্ট, ২৪-এর অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। ওই সময় ঢাকা উত্তর সিটির দায়িত্ব দেওয়া হয়েছিল স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসানকে। এরপর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে উত্তর সিটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কিন্তু অল্প সময়ের মধ্যেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। এ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এজাজকে দুদকে তলব করা হলেও তিনি হাজির হননি। ফলে গত ১ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।

আদালতে দুদকের আবেদনে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধিনস্ত মিরপুর-গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনের ভাগ, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দসহ অন্যান্য নানা বিষয়ে এজাজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au