সর্বশেষ

বাংলাদেশ আমাদের ভাই, বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল না: মহসিন নাকভি

  • 4:06 am - February 10, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার
আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচের অনুরোধ বিসিবি সভাপতির।ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ফেব্রুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণায় বড় সংকটে পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি করাতে কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতা জোরদার করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পাকিস্তানকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করেছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি না হলে আইসিসির ক্ষতির অঙ্ক ৬ হাজার কোটি টাকারও বেশি হতে পারে। এমন বড় আর্থিক বিপর্যয় এড়াতে পিসিবির সঙ্গে নিয়মিত চিঠি চালাচালি ও সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এদিকে রোববার বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি নাকভি। তবে একদিন পর তিনি জানিয়েছেন বাংলাদেশের পাশে থাকতেই তারা ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি বিষয়টি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। নাকভি বাংলাদেশকে ভাই বলে সম্বোধনও করেছেন।

নাকভি বলেন, ‘বিষয়টি মূলত আইসিসি ও বাংলাদেশের মধ্যকার ছিল। বাংলাদেশের দৃষ্টিভঙ্গিকে আমরা উপেক্ষা করতে পারতাম না-তারা আমাদের ভাই। বিষয়টি এখনো চলমান। আইসিসি ও বাংলাদেশ বোর্ড এই মুহূর্তে এমন একটি পর্যায়ে রয়েছে, যেখানে এর বেশি কিছু বলা সমীচীন হবে না। তাই আমিও তাদের কাছ থেকে পরবর্তী তথ্যের অপেক্ষায় আছি। তথ্য এলে আমরা আপনাদের জানাব।’

এই প্রেক্ষাপটে লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বৈঠকের পর গুঞ্জন জোরালো হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পাকিস্তান সিদ্ধান্ত না বদলালে কঠিন সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। তবে এসব হুমকি ধামকি তোয়াক্কা করছে না পিসিবি।

নাকভি আরও যোগ করেন, ‘আমি কোনো হুমকিকে ভয় পাই না-সরকারকেও না। আর ফিল্ড মার্শালের বিষয়টি তো আপনারা জানেনই, সে কারণেই এখানে কোনো সমস্যা নেই। এখন দেখা যাক কী হয়। খুব শিগগিরই আপনারা বিষয়টি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও অনুরোধ করেন ভারত-পাকিস্তান ম্যাচ যেন অনুষ্ঠিত হয়।

এই শাখার আরও খবর

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৪টি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্লকের নির্দেশ সিঙ্গাপুরের

মেলবোর্ন, ৭ জুন- সিঙ্গাপুরে জাতিগত বিদ্বেষ ও সামাজিক বিভেদ উসকে দেওয়ার অভিযোগে ১৪টি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিষ্ক্রিয় (ব্লক) করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অনলাইন মাধ্যমে…

যুক্তরাষ্ট্রের ওহাইওতে গ্রীষ্মকালীন উৎসবে বন্দুক হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২

মেলবোর্ন, ৭ জুন- যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে গ্রীষ্মকালীন একটি উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে…

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

মেলবোর্ন, ৭ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নাজুক যুদ্ধবিরতির আবহে আবারও বাহরাইন ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে ইরান। শনিবার ভোরে চালানো…

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৭  জুন- রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে…

গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিতে যা বলছে ঐক্য পরিষদ

মেলবোর্ন, ৭ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সকে ঘিরে চলমান উত্তেজনা এবং মন্দিরে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় গভীর…

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au