বাংলাদেশ

বাংলাদেশের হিন্দুদের একজোট হয়ে ‘লড়াই’ করার আহ্বান আরএসএস প্রধানের

  • 1:42 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
মুম্বাইতে এক অনুষ্ঠানে বাংলাদেশের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন আরএসএস প্রধান। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১১  ফেব্রুয়ারি-  ভারতের হিন্দু পুনরুত্থানবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে সোয়া এক কোটি হিন্দু বসবাস করছে এবং তারা যদি সংগঠিত হয়, তবে রাজনৈতিক পরিসর নিজেদের অনুকূলে ব্যবহার করতে পারবে।

মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশের পরিস্থিতি ও ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন আরএসএসের ‘সরসঙ্ঘচালক’ মোহন ভাগবত। আরএসএসের শতবর্ষ উপলক্ষ্যে দেওয়া এক বক্তৃতার পর শ্রোতাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি।

মোহন ভাগবত বলেন, “খুশির বিষয় হলো, বাংলাদেশের হিন্দুরা এবার কঠিন পরিস্থিতিতেও দেশ ছাড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তারা সেখানেই থাকবে এবং নিজেদের জন্য লড়াই করবে। তবে লড়াইয়ের জন্য ঐক্য অপরিহার্য।”

তিনি আরও বলেন, “যত দ্রুত তারা ঐক্যবদ্ধ হবে, তত দ্রুত নিজেদের অবস্থার উন্নতি করতে পারবে। ভারতের ভেতরে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হিন্দুরা নিজেদের জায়গা থেকে তাদের জন্য যা সম্ভব, তা করবেন। এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি।”

তবে এই প্রথম নয়, এর আগেও বাংলাদেশের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছিলেন আরএসএস প্রধান। গত ডিসেম্বর মাসে কলকাতায় এক সেমিনারেও একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোহন ভাগবত বলেন, সমাজের ভেতরে সচেতনতা ও নিরাপত্তা প্রস্তুতির জন্য একটি অভ্যন্তরীণ শক্তি গড়ে তোলা প্রয়োজন। তিনি সিভিল ডিফেন্স প্রশিক্ষণের কথাও উল্লেখ করেন।

একই অনুষ্ঠানে অনুপ্রবেশ, জনসংখ্যার ভারসাম্যহীনতা ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রসঙ্গেও কথা বলেন তিনি। মোহন ভাগবতের দাবি, এসআইআর প্রক্রিয়ায় সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যদিও নির্বাচন কমিশন বা অন্য কোনো সাংবিধানিক সংস্থা এ বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করেনি।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা বেড়েছে বলে অভিযোগ তুলে ভারত সরকার একাধিকবার ঢাকার কাছে উদ্বেগ জানিয়েছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবারই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে এবং এসব হামলা সংগঠিত নয় বলে দাবি করেছে।

মোহন ভাগবত বলেন, “আমি উপদেশ দিচ্ছি না, বাস্তবতার কথাই বলছি। নিজেদের সমাজকে শক্তিশালী করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au