বিশ্ব

ইতালিতে পুলিশ সেজে গাড়ি আটকে ডাকাতির চেষ্টা

  • 2:16 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার

মেলবোর্ন, ১১  ফেব্রুয়ারি-ইতালির পুলিয়া অঞ্চলের একটি ব্যস্ত মহাসড়কে পুলিশ সেজে সাঁজোয়া নগদ অর্থ পরিবহনের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা চালিয়েছে একটি সশস্ত্র দল। অত্যন্ত সুপরিকল্পিত এই হামলায় বিস্ফোরক ও ভারী অস্ত্র ব্যবহার করা হলেও শেষ পর্যন্ত ডাকাতি ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইতালীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের এই ঘটনায় অন্তত আটজন ডাকাত জড়িত ছিল। তারা পুলিশের মতো ঝলমলে নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয় এবং পথচারী ও চালকদের বিভ্রান্ত করার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা বিস্ফোরক ব্যবহার করে সাঁজোয়া গাড়িটির দরজা ভেঙে ফেলে। ঠিক সেই সময় ঘটনাস্থলে পৌঁছায় ইতালির সামরিক পুলিশ। পুলিশ উপস্থিত হতেই হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাদা ও কালো পোশাকে মুখ ঢাকা একাধিক ডাকাত অ্যাসল্ট রাইফেল হাতে অর্থ পরিবহনের গাড়িটির পেছনে দৌড়ে যাচ্ছে। বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ডাকাত দলটি মহাসড়ক অবরুদ্ধ করতে একাধিক গাড়িতে আগুন লাগায়, ফলে সেখানে এক ধরনের আগুনের দেয়াল তৈরি হয়। তারা গাঢ় নীল রঙের একটি আলফা রোমিও গাড়ি ব্যবহার করেছিল, যার ছাদে নীল ঝলমলে বাতি লাগানো ছিল। দূর থেকে সেটিকে পুলিশের গাড়ি বলেই মনে হচ্ছিল।

নাটকীয় এই হামলার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে কোনো অর্থ লুট হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তকারীরা জানান, পালানোর সময় হামলাকারীরা পথচারীদের কাছ থেকে গাড়ি ছিনতাই করে এবং পুলিশের একাধিক গাড়ির ওপর হামলা চালায়। একটি গাড়িতে তিনটি গুলি লাগে এবং কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়া হয়।

পুলিশ সদস্যদের একটি সংগঠনের মহাসচিব নিকোলা মানিও বলেন, অপরাধী চক্রগুলো দিন দিন আরও উন্নত ও ভারী অস্ত্র ব্যবহার করছে। পুলিশের জন্য আধুনিক যানবাহন, উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা এখন জরুরি।

ঘটনার এক ঘণ্টার মধ্যেই লেচ্চে শহর থেকে দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র : এনডিটিভি

এই শাখার আরও খবর

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

মেলবোর্ন, ২২ জুন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী সেলিমা আহমাদ মেরী আর নেই। রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের…

অস্ট্রিয়ার ৬ ফুট ৬ ইঞ্চির ‘দৈত্য’ সাসাকে ঘিরে সতর্ক আর্জেন্টিনা

মেলবোর্ন, ২২ জুন- বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইউরোপের প্রতিনিধি অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে…

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

মেলবোর্ন, ২২ জুন-লেবাননের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত ও ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান অব স্টাফ জেনারেল ইয়াল জামির। তিনি…

অস্ট্রেলিয়ার আবাসন বাজারে নিলাম সফলতার হার ৫০ শতাংশের নিচে

মেলবোর্ন, ২২ জুন- অস্ট্রেলিয়ার আবাসন বাজারে ক্রেতা ও বিক্রেতাদের আস্থার সংকট আরও গভীর হয়েছে। দেশটির প্রধান শহরগুলোতে বাড়ি বিক্রির নিলাম সফলতার হার (অকশন ক্লিয়ারেন্স রেট)…

ভারতে সি-ফুড কারখানায় বিস্ফোরণ, নিহত ৭ নারী শ্রমিক

মেলবোর্ন, ২২ জুন- ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর জেলায় একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত সাত নারী শ্রমিক নিহত…

২২ বছর বয়সে না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার লাউতারো ফাজিওলি

মেলবোর্ন, ২১ জুন- বিশ্বজুড়ে যখন ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন ফুটবলপ্রেমীরা, ঠিক তখনই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ট্রোকের সঙ্গে প্রায় ২০ দিনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au