সর্বশেষ

ভারত ও পাকিস্তানের টেস্ট সিরিজ দেখতে চান মাইকেল ভন

  • 3:14 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ ফেব্রুয়ারি-এর আগেও এ নিয়ে আলোচনা এগিয়েছিল অনেক দূর। সেবার ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আগ্রহও প্রকাশ করেছিল অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি। কিন্তু আবারও ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আলোচনা তুললেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক মনে করেন, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের জন্য যুক্তরাজ্য হতে পারে দারুণ জায়গা।

রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ আছে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। এই দুই দেশের মাঠের লড়াই দেখতে ক্রিকেটপ্রেমীদের তাকিয়ে থাকতে হয় কেবল আইসিসি ও এসিসির টুর্নামেন্টের দিকে।

সবশেষ ২০১৩ সালে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেবার ভারত সফর করেছিল পাকিস্তান। এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি এই দুই দেশের মধ্যে।

এই দুই দেশের টেস্ট সিরিজ হয়েছিল প্রায় দুই দশক আগে। ২০০৭ সালে টেস্ট সিরিজ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। গত দুই দশকের মধ্যে সাদা বলের ক্রিকেট খেলতে ২০০৮ সালে পাকিস্তান সফর করেছিল ভারত। এর আগে ২০০৬ সালে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল ভারত।

মাঝে এ নিয়ে আলোচনাও হয়েছে কয়েকবার। কয়েক বছরের জন্য কয়েকটি সিরিজের চুক্তি হলেও সেগুলো আর আলোর মুখ দেখেনি। তবে আইসিসির টুর্নামেন্টের পাশাপাশি ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ দেখতে মুখিয়ে আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

এ বিষয়ে ভন বলেন, ‘এটা প্রতিযোগিতাটি ও ক্রিকেটের জন্য দারুণ সিদ্ধান্ত। যেভাবে হোক শিগগিরই তাদের মধ্যে একটি টেস্ট সিরিজ খেলার ব্যবস্থা করতে হবে… তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য যুক্তরাজ্য হতে পারে দারুণ জায়গা।’

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে আইসিসি, পিসিবি ও বিসিবির এক বৈঠকের পর ভারতের বিপক্ষে খেলতে রাজি হয় পাকিস্তান। ফলে ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ।

এ বিষয়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেছেন, ‘ক্রিকেটীয় চেতনা জয়ী হয়েছে। অংশগ্রহণের (ভারতের বিপক্ষে) সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপের পবিত্রতা রক্ষা করেছে এবং বিশ্বব্যাপী খেলাটির স্থিতিশীলতা নিশ্চিত করেছে। ক্রিকেট জিতেছে, যার মানে বিস্তৃত বিভাজন দূর করতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।’

এই শাখার আরও খবর

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা

ওটিএন বাংলা ডেস্ক :  পাবনা সদর উপজেলায় আবাসিক মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক আবু ইউসুফকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।…

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিতে নিজেদের কাজের ভিডিও ধারণ করছেন ভারতের শ্রমিকেরা

ভারতের বেঙ্গালুরুতে গত চার বছর ধরে চুল কাটা ও দাড়ি ছাঁটার কাজ করছেন মোহাম্মদ আশিম। তবে সম্প্রতি তাঁর কাজের ধরনে এসেছে নতুন সংযোজন। এখন মাথায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au