কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত
মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…
মেলবোর্ন ১২ ফেব্রুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কেটেছে অনিশ্চয়তা। দীর্ঘ আলোচনার পর এসেছে সমাধান। গুরুত্বপূর্ণ আলোচনায় বড় অবদান রেখেছে বাংলাদেশও। তা নিয়ে গর্বের কথা দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। এ নিয়ে দীর্ঘ আলোচনার পর এসেছে সমাধান। বাংলাদেশকে সাথে নিয়ে হয়েছে সমস্যার সমাধান। আইসিসি-পিসিবি-বিসিবির মিটিংয়ে এসেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
ওটিএন বাংলাকে তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ ওটাই( বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত) বোঝাতে চাচ্ছিলাম আর একটা জায়গায় দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। মনে হয়েছে যে আমাকে এবং আইসিসির যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদেরকে যে স্টেট গেস্ট যেটা দেওয়া হয় সেই লেভেলের প্রোটোকল দেওয়া হয়েছিল এবং আমি গর্বিত অনুভব করছিলাম যে বাংলাদেশ কে তারা এতো সম্মান করছে। একবার পর্যায়ে মনে হয়েছে ইয়েস উই ডিজার্ভ দিস এবং মিটিংয়ের গতকালকের মিটিংয়ের এক পর্যায়ে মিটিংটা শুরু হয়েছিল স্থানীয় সময় ৭ টায়। রাত সাড়ে ১২ টা তখনও কিছু কিছু সিদ্ধান্ত ধরেন হচ্ছিল না। উই হ্যাড টু রিজলভ ইট। তো গর্বের সাথে বলতে পারি বাংলাদেশ এশিয়া ও বিশ্ব ক্রিকেটের জন্য বড় অবদান রেখেছে।’
এই সভায় বাংলাদেশকে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে প্রমাণ করতে পেরেছেন জানিয়ে বুলবুল বলেন, ‘ আইসিসি এমন একটা প্রতিষ্ঠান তারা কিন্তু কী ঘটছে সেটা নিয়ে চিন্তা করে না। যে ছেলেটা বা যে মেয়েটা এখনো পৃথিবীতে আসেনি তারা সেটা নিয়েও চিন্তা করে। তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশ একটা ক্রিকেট পাওয়ার এবং পাওয়ার হাউস হতে পারে তাদের মনে হচ্ছে। হয়তো আমরা এখনো ট্রফি জয়ী হইনি, তারপরেও তারা মনে করে যে আমরা একটা গুরত্বপূর্ণ দেশ এবং এই গুরুত্বপূর্ণ দেশকে আমরা সেটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি উইথ দ্য লজিক এবং গতকালকে আমি বলব যে আমরা ছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এই মিটিংয়ের এবং সেখানে আমরা একটা ভালো অবদান করতে পেরেছি বিশ্ব ক্রিকেটের জন্য।’
বিসিবি বেশকিছু অর্জন এনেছে এই সভা থেকে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার জন্য কোন শাস্তি না হওয়া। ২০৩১ সালের আগে একটি আইসিসি ইভেন্ট আয়োজনসহ বেশকিছু।
এ বিষয়ে বোর্ড প্রধান বলেন, ‘ দাবিগুলো দাবি বলবো না, আমরা যেগুলো ডিজার্ভ করি। যেগুলো আমাদের যেমন ধরেন শোনা যাচ্ছিল যে বেশ কিছু শাস্তি, বেশ কিছু পেনাল্টি আসতে পারে, তো সেগুলো স্টপ করেছি। পাশপাশি আমাদের যেহেতু আমরা বিশ্বকাপ খেলতে পারলাম না সেজন্য যে আমাদের একটা অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেটা তো ডাইরেক্টলি হয়তো ফিন্যান্সিয়াল তারা কাভার ই কাভার করবে না। যদি আমরা কিছু ইভেন্ট করতে পারি এখানে, যেমন মেয়েদের বিশ্বকাপ হতে পারে সেটা, আমরা আগামী বছর মেয়েদের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ করছি, আমরা ৩১ সালে ভারতের সাথে সম্মিলিতভাবে ৫০ ওভারের ওয়ার্ল্ড কাপ করছি। সেখানে আমরা যাতে আরও বেশি ম্যাচ কিভাবে পাই।’
বুলবুল আরো বলেন, ‘ শুধু তাই না বাংলাদেশকে যেন এর পরবর্তীতে যেন কিছু বড় ডিসিশন যেমন মেজর মেজর সিদ্ধান্ত হয় হঠাৎ হঠাৎ, সেগুলোতে যেন বাংলাদেশকে সম্পৃক্ত করা হয়। যাতে বাংলাদেশের অবস্থানটা আরও ভালো হয়েছে এবং বাংলাদেশের যে আসল ক্রিকেট শক্তি সেটা আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au