Uncategorized

ত্রয়োদশ সংসদ নির্বাচন

নির্বাচনে জয়ের খাতা খুলতে পারেনি ৪১ দলের কোনো প্রার্থী

  • 3:01 pm - February 14, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ ফেব্রুয়ারি-  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫০টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র নয়টি দল সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছে। বাকি ৪১টি দলের কোনো প্রার্থীই বিজয়ী হতে পারেননি। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।

নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি হলেও কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নেয়নি আওয়ামী লীগ। দলটির দীর্ঘদিনের জোটসঙ্গী কয়েকটি দলসহ মোট আটটি নিবন্ধিত দল ভোটের বাইরে ছিল। অন্যদিকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় পার্টিসহ ৫০টি দল নির্বাচনে অংশ নেয়।

নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৭টি ঘোষিত আসনের মধ্যে দলীয়ভাবে সবচেয়ে বেশি ২০৯টি আসনে জয় পেয়েছে বিএনপি। তাদের জোটসঙ্গী গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি ছয়টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয়ী হয়েছে। দুই প্রধান জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

সব মিলিয়ে নয়টি রাজনৈতিক দল এবং সাতজন স্বতন্ত্র প্রার্থী ত্রয়োদশ সংসদে প্রতিনিধিত্ব করছেন।

অন্যদিকে নির্বাচনে অংশ নিয়েও জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টিসহ মোট ৪১টি দলের কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি। নিবন্ধিত আরও বেশ কয়েকটি দলও কোনো আসনে জয় পায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত থেকেই বেসরকারিভাবে ফল ঘোষণা শুরু হয় এবং শুক্রবার দুপুর নাগাদ সব আসনের ফলাফল ঘোষণা শেষ হয়। আদালতে মামলা থাকায় দুটি আসনের ফল স্থগিত রয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯টি আসনে ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি এবং ‘না’ ভোট পড়েছে প্রায় ২ কোটি ৩০ লাখ। শতাংশের হিসাবে ‘হ্যাঁ’ ভোট ৬৮ দশমিক ১ এবং ‘না’ ভোট ৩১ দশমিক ৯।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au