সর্বশেষ

মাশরাফী-সাকিবের বিরুদ্ধে গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য মনে হয় না’

  • 6:07 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ ফেব্রুয়ারি-আওয়ামী লীগ সরকারের অংশ ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাশরাফী বিন মোর্ত্তজা। যার কারণে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর ৫ আগস্ট সরকার পতনের ফলে দুজনের সংসদ সদস্যের পদও চলে যায়। এরপর দুজনের নামে হত্যা মামলাও দায়ের করা হয়েছে।

যদিও মাশরাফী এবং সাকিব বা দুজনের কেউ হত্যার ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন বা হত্যাকাণ্ড চালিয়েছেন এমন কোনো প্রমাণ এখনও পর্যন্ত কোথাও প্রকাশিত হয়নি। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে সাকিব ছিলেন কানাডায়। মাশরাফী দেশে থাকলেও প্রকাশ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে নামতেও দেখা যায়নি তাকে। বরং নিজ মেয়েকে আন্দোলনে পাঠিয়েছেন মাশরাফী। এক সাক্ষাৎকারে নিজের ভুলও স্বীকার করে নিয়েছেন সরকার পতনের পর।

ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী হয়েছেন ইশরাক হোসেন। যিনি আবার বিসিবির কাউন্সিলরও। ক্রীড়াঙ্গনে ইশরাক বেশ পরিচিত মুখও। সাকিব ও মাশরাফী প্রসঙ্গে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘উনারা (সাকিব এবং মাশরাফি) ক্রীড়াবিদ। তারা ক্রিকেটার, যেন তেন ক্রিকেটার না, আমাদের দেশের সম্পদ। আমি ক্রিকেটার হিসেবে বিবেচনা করছি। জনগণ তাদের এক প্রকার জবাব দিয়ে দিয়েছে, সমাজ দিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা, তা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় নাই, তারা নির্দেশ দিয়েছে বা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে, আমার কাছে মনে হয় নাই।’

ইশরাক আরও বলেন, ‘সবশেষে উনাদের বিরুদ্ধে যদি অন্য কোনো দুর্নীতি বা মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগ বা মামলা থেকে থাকে, তাহলে যথাযথ কর্তৃপক্ষের উচিত হবে আইনি ব্যাপারগুলো খতিয়ে দেখা।’

উল্লেখ্য, কিছুদিন আগেই সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগের কথা জানায় বিসিবি। আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে দলে ফেরার বিষয়ে আলোচনাও চলছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী হয়।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

গাইবান্ধার রাধা-গোবিন্দ মন্দির ভাঙার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

মেলবোর্ন, ৭ জুন: গাইবান্ধার একটি ঐতিহাসিক মন্দির ভাঙচুর ও দখলের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি অবিলম্বে সরকারের…

জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা

মেলবোর্ন, ৭ জুন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটা নিয়ে তর্ক-বিতর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া…

আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরের শেষভাগে শুরু হতে পারে ভোটগ্রহণ

মেলবোর্ন, ৭ জুন- দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্ট মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং…

লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ মধ‌্যরা‌তে দেশে পৌঁছাবে

মেলবোর্ন, ৭ জুন- লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au