সর্বশেষ

নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে মাইটি অস্ট্রেলিয়াকে উড়িয়ে সুপার এইটে শ্রীলঙ্কা

  • 4:56 am - February 17, 2026
  • পঠিত হয়েছে:৫৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ ফেব্রুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের তৃতীয় ম্যাচে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করলো শ্রীলঙ্কা। অন্যদিকে তিন ম্যাচের মধ্যে দুটিতে হারায় বেশ বিপদেই পড়েছে অজিরা। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচ তো জিততেই হবে, সেই সঙ্গে বসতে হবে নেট রানরেটের হিসাব-নিকাশে।

এ জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান জিম্বাবুয়ের। তিনে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ পয়েন্ট। সমান ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আয়ারল্যান্ড। আর তলানিতে থাকা ওমানের সংগ্রহে নেই কোনো পয়েন্ট।

১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩ বলে ১ রান করে আউট হন কুশল পেরেরা। এরপরও দলকে চাপে পড়তে দেননি ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। এই দুই ব্যাটার মিলে গড়েন ৯৭ রানের বিশাল জুটি। তাতেই জয়ের দিকে এগোতে থাকে লঙ্কানরা। ফিফটি পূরণের পর ৩৮ বলে ৫১ রানে আউট হন মেন্ডিস।

এদিকে আপনতালে খেলতে থাকেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তাকে সঙ্গ দেন পাভান রত্নায়েক। এই দুই ব্যাটারের অপ্রতিরোধ্য ৭৯ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন পাথুম নিশাঙ্কা। ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৫২ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১০টি চার ও পাঁচটি ছয়ে সাজানো। এদিকে ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন রত্নায়েক।

এর আগে কলম্বোতে ম্যাচের শুরুতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রন জানান লঙ্কান দলনেতা দাসুন শানাকা। ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন দুই অজি ওপেনার। ট্রাভিস হেড ও মিচেল মার্শের ব্যাটিং দৃঢ়তায় পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৭০ রান পায় অস্ট্রেলিয়া।

দুনিথ ভেল্লালাগের করা ইনিংসের নবম ওভারের তৃতয় বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন ট্রাভিস হেড। তাতেই থামে ১০৪ রানের জুটি। মাত্র ২৭ বলে ফিফটি পূরণের পর ৫৬ রানে থামেন এই বাঁহাতি ব্যাটার। ২৯ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো।

এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিচেল মার্শও। তার ইনিংস থামে ৫৪ রানে। ২৭ বলে খেলা ইনিংসটি আটটি চার ও দুটি ছয়ে সাজানো।

এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পর খানিকটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। দ্রতই সাজঘরে ফেরেন ক্যামেরন গ্রিন (৭ বলে ৫) ও টিম ডেভিড (৫ বলে ৬)।

এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে ৩০ রানের জুটি গড়ে চাপ সামলে নেন জশ ইংলিশ। কিন্তু বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ম্যাক্সওয়েল। মাত্র ১৫ বলে ২২ রান করে আউট হন তিনি। আর ইংলিশের ইনিংস থামে ২২ বলে ২৭ রানে। এছাড়া স্টয়নিস ৪, কনোলি ৩ ও অ্যাডাম জাম্পা ১ রান করেন। আর রানের দেখা পাননি বার্টলেট ও নাথান এলিস। অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৮১ রানে।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার দুশান হেমন্ত। ৪ ওভারে ৩৭ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট পেয়েছেন দুশমন্থ চামিরা। আর একটি করে উইকেট পান তিনজন বোলার।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

গাইবান্ধার রাধা-গোবিন্দ মন্দির ভাঙার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

মেলবোর্ন, ৭ জুন: গাইবান্ধার একটি ঐতিহাসিক মন্দির ভাঙচুর ও দখলের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি অবিলম্বে সরকারের…

জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা

মেলবোর্ন, ৭ জুন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটা নিয়ে তর্ক-বিতর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া…

আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরের শেষভাগে শুরু হতে পারে ভোটগ্রহণ

মেলবোর্ন, ৭ জুন- দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্ট মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং…

লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ মধ‌্যরা‌তে দেশে পৌঁছাবে

মেলবোর্ন, ৭ জুন- লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au