বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল
মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…
মেলবোর্ন ১৭ ফেব্রুয়ারি- টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। তবে ভারতের কাছে পাত্তাই পায়নি তারা। এদিন ৬১ রানের ব্যবধানে হেরেছে সালমান আলী আঘার দল।এমন হারে ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে পাকিস্তানের সমালোচনা।
পাকিস্তানের ক্রিকেটারদের একহাত নিচ্ছেন অনেকেই। এবার সেই তালিকায় যোগ হলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার দাবি, ভারত-পাকিস্তান ম্যাচের চাইতে বাংলাদেশ-ভারত ম্যাচ বেশি রোমাঞ্চকর হয়।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘এখন তো মনে হয়, এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশ-ভারতের খেলা (ভারত-পাকিস্তানের) চেয়ে বেশি প্রাণবন্ত হয়। আমারও এটা মনে হয় যে, এখন ভারত-পাকিস্তান ম্যাচের থেকে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি। এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে। তবু আমি মনে করি, ওই খেলার চেয়ে এখন বাংলাদেশের ফোকাসটা বেশি।’
এদিকে ওয়ানডে ফরম্যাটের বিসিএল শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারী। পাকিস্তান সিরিজের আগে এই টুর্নামেন্ট টাইগারদের কাজে আসবে বলে মনে করেন নান্নু, ‘অবশ্যই এটা কার্যকরী হবে। অনেকদিন ধরে আমরা পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলছি না। যেহেতু একটা (টুর্নামেন্ট) শুরু করছি এই জায়গা থেকে… ধরুন ২০২৭-এর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শুরু হচ্ছে। তো আমি মনে করি যে, ভালো ক্রিকেটটা দিয়ে আমরা শুরু করছি এবং ভালো ক্রিকেট আমরা দেখতে পাব।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au