সর্বশেষ

শেষ ওভারের রোমাঞ্চে নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  • 5:25 am - February 17, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ ফেব্রুয়ারি-নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ ‘বি’র গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ নাটকীয় এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের বিপক্ষে সহজ সমীকরণও একসময় কঠিন হয়ে দাঁড়ালেও শেষ ওভারে ফারজানা ইয়াসমিনের ঝোড়ো ব্যাটিংয়ে ১ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০৩ রানে থামে থাইল্যান্ড। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় জুটি গড়তে পারেনি তারা।

দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন নান্নাপাত কোনছারেনকাই, ২৪ রান আসে নাটথাকান ছানথামের ব্যাট থেকে। বাকিরা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ও শরিফা খাতুন দুটি করে উইকেট নেন। এছাড়া আরও তিন বোলার একটি করে উইকেট শিকার করেন।

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তবে অধিনায়ক ফাহিমা খাতুন ও লতা মণ্ডলের জুটি ইনিংসে স্থিতি আনে। লতা খেলেন দলের সর্বোচ্চ ৩০ রানের ইনিংস, শারমিন সুলতানা যোগ করেন ২৬ রান।

ফাহিমা করেন ১২ রান। শেষ ৬ ওভারে প্রয়োজন ছিল ৩২ রান, হাতে ছিল পাঁচ উইকেট। কিন্তু মন্থর উইকেটে রান তোলা সহজ ছিল না।
শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১২ রানে। তখনই ফারজানা ইয়াসমিন ওভারের দ্বিতীয় বলে চার এবং পরের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত ২৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ফারজানা।
এই জয়ের ফলে গ্রুপ ‘বি’ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট তাদের ঝুলিতে। অন্যদিকে শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পয়েন্ট সমান ২ করে। তাদের ম্যাচেই নির্ধারিত হবে সেমিফাইনালের দ্বিতীয় দল।

এই শাখার আরও খবর

জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা

মেলবোর্ন, ৭ জুন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটা নিয়ে তর্ক-বিতর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া…

আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরের শেষভাগে শুরু হতে পারে ভোটগ্রহণ

মেলবোর্ন, ৭ জুন- দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্ট মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং…

লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ মধ‌্যরা‌তে দেশে পৌঁছাবে

মেলবোর্ন, ৭ জুন- লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

রামিসা হত্যা মামলার রায় আজ

মেলবোর্ন, ৭ জুন- রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ রোববার ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের…

ভারতের রাজনীতিতে ‘ককরোচ জনতা পার্টি’ কেন আলোচনায়?

মেলবোর্ন, ৭ জুন- ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি অদ্ভুত নামের অনলাইন আন্দোলন, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হয়েও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au