শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে চার সপ্তাহের…
মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। নতুন বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ায় ভারতের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন ভারতীয় পররাষ্ট্র সচিব। একই সঙ্গে তিনি ডা. শফিকুর রহমানকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
এদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর সভ্যতাগত বন্ধনের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au