বিশ্ব

ক্যালিফোর্নিয়ায় তুষারধসে ৯ স্কিয়ার নিখোঁজ

  • 12:49 am - February 19, 2026
  • পঠিত হয়েছে:১৩০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পাহাড়ি এলাকায় তুষারধসে ৯ জন স্কিয়ার নিখোঁজ হয়েছেন। প্রবল ঝড় ও ভারি তুষারপাতের মধ্যে তাদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

নেভাদা কাউন্টি শেরিফ কার্যালয়ের কর্মকর্তারা জানান, তাহো অঞ্চলের ক্যাসল পিক পাহাড়ে মঙ্গলবার সকালের শেষ দিকে ১৫ জনের একটি স্কি অভিযাত্রী দল তুষারধসের কবলে পড়ে। প্রথমে ১৬ জনের কথা বলা হলেও পরে সংখ্যা সংশোধন করে ১৫ জন নিশ্চিত করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে বিভিন্ন ধরনের আঘাত ছিল এবং দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া, ভারি তুষারপাত এবং আলো কমে আসায় বাকি ৯ জনের সন্ধানে উদ্ধারকারীরা কঠিন পরিস্থিতির মুখে পড়েন।

শেরিফ কার্যালয় এক বিবৃতিতে জানায়, খারাপ আবহাওয়ার কারণে স্কিয়ারদের কাছে পৌঁছাতে এবং নিরাপদ স্থানে সরিয়ে আনতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। আবহাওয়ার উন্নতির ওপর নির্ভর করে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকাজে মোট ৪৬ জন জরুরি সেবাকর্মী অংশ নেন। তাদের মধ্যে বোরিয়াল মাউন্টেন স্কি রিসোর্ট ও তাহো ডোনারের অ্যাল্ডার ক্রিক অ্যাডভেঞ্চার সেন্টারের প্রশিক্ষিত রেসকিউ স্কি দলও ছিল। তারা ছয়জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।

প্রবল ঝড়ের কারণে সিয়েরা নেভাদা পর্বতমালায় কয়েক ফুট উচ্চতায় তুষারপাত হয়েছে। আবহাওয়াবিদরা ‘হোয়াইট-আউট’ পরিস্থিতির সতর্কতা জারি করেছেন, যেখানে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বুধবার পর্যন্ত তুষারধসের ঝুঁকি বহাল থাকতে পারে।

স্থানীয় কর্তৃপক্ষ ব্যাককান্ট্রি স্কিয়িং থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। তারা বলছে, এমন প্রতিকূল পরিস্থিতিতে পাহাড়ি এলাকায় অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এদিকে যুক্তরাষ্ট্রে চলতি মৌসুমে তুষারধসে ইতোমধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে। এর আগে জানুয়ারিতে একই এলাকায় আরেকটি প্রাণহানির ঘটনা ঘটেছিল।

নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো আবহাওয়ার সঙ্গে লড়াই করে অভিযান চালিয়ে যাচ্ছে।

সুত্রঃএএফপি

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au