বাংলাদেশ

চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে হত্যায় ডিসি অফিস ঘেরাও

  • 3:15 am - February 19, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- বগুড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে নিহত হিন্দু যুবক সুনীল বাঁশফোড়ের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে হরিজন সম্প্রদায়ের সদস্যরা। বুধবার সকাল থেকে মরদেহ নিয়ে শহরের বিভিন্ন স্থানে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

সকাল সাড়ে ১১টার দিকে শহরের সেউজগাড়ি সুইপার কলোনি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এসে পৌঁছালে সেখানে মরদেহ রেখে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

পরে মিছিলটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। প্রায় এক ঘণ্টা সেখানে ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘খুনি অনিকের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

এরপর আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আবারও অবস্থান নেন এবং দ্রুত বিচার ও প্রধান আসামিসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে বগুড়াসহ সারা দেশে পরিচ্ছন্নতাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন।

হরিজন সম্প্রদায়ের বগুড়া জেলা সভাপতি দিপক রাম বলেন, প্রকাশ্য দিবালোকে সামান্য টাকার জন্য একজন যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হলেও এখনো মূল আসামিকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান তিনি।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ইতোমধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

গত ১২ ফেব্রুয়ারি শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে সুনীল বাঁশফোড়ের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন অনিক নামে এক ব্যক্তি। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে পেট ও ঊরুতে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সুনীল বাঁশফোড় শহরের সেউজগাড়ি সুইপার কলোনির সন্তোষ বাঁশফোড়ের ছেলে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন।

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au