সর্বশেষ

শিরোপা নিয়ে দেশে ফিরতে চান ফাহিমারা

  • 3:52 am - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
ছবি: Shuvo Sdns

মেলবোর্ন ২১ ফেব্রুয়ারি-গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকেও বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজ জার্সিধারীরা।

অধিনায়ক ফাহিমা খাতুনের অলরাউন্ড পারফরম্যান্সে মাত্র ১১০ রানের পূঁজি নিয়েও ম্যাচ জিতল ৫৪ রানে। এমন জয়ের পর ভারতের বিপক্ষে ফাইনালেও শিরোপা জিততে মুখিয়ে ফাহিমা খাতুনের দল।

সেমিফাইনাল শেষে ম্যাচ সেরা হওয়া ফাহিমা শিরোপা জয়ের স্বপ্নের কথা জানালেন।
আগামী ২২ ফেব্রুয়ারির ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে দারুন আত্মবিশ্বাসী ফাহিমা, ‘প্রথমত আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ফাইনাল নিশ্চিত করতে পেরেছি।

ফাইনালের আগে আমরা একটা দিন পাবো। আশা করি ভারতের বিপক্ষে ফাইনালে ভালো খেলতে পারব। যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে (থাইল্যান্ডে) এসেছি, আশা করি সেই উদ্দেশ্যটা সফল করে দেশে ফিরতে পারব।’
শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চারে নেমে ফাহিমা ৩২ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন।

তার ব্যাটে চড়েই মূলত ১১০ রানের সংগ্রহ দাঁড়াতে পারে বাংলাদেশ। দলকে লড়াইয়ের রসদ এনে দিয়ে বল হাতেও দেখিয়েছেন লেগ স্পিনের জাদু। ৩ ওভার বল করে মাত্র ৬ রানে নেন ২ উইকেট।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সেরা পারফরম্যান্স করলেও কৃতিত্বটা সতীর্থদেরই দিচ্ছেন ফাহিমা, ‘আমাদের পুরো ডিপার্টমেন্ট আজকে ভালো করেছে। আমি বলব উইকেট আজকে খুব স্লো ছিল।

সেই অনুযায়ী ১১০ রান করার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম ম্যাচ জয়ের ব্যাপারে। বোলাররা খুব ভালো করেছে।’
ফাহিমা আরও যোগ করে বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ জয়ের কৃতিত্ব পুরো দলের। আশা করি ফাইনালেও এই ধারা বজায় রাখতে পারব।’

এই শাখার আরও খবর

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au