বিশ্ব

বৈকাল হ্রদে বরফ ভেঙে পর্যটকবাহী মিনিবাস তলিয়ে গেল, ৮ জনের মরদেহ উদ্ধার

  • 3:39 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:২২৭ বার
বৈকাল হ্রদে তিন মিটার প্রশস্ত ফাটল দিয়ে নিচে তলিয়ে গেছে পর্যটকবাহী মিনিবাস | ছবি- রয়টার্স

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- রাশিয়ার সাইবেরিয়ার হিমায়িত বৈকাল হ্রদে চলন্ত অবস্থায় বরফ ফেটে একটি পর্যটকবাহী মিনিবাস তলিয়ে গেছে। ডুবুরিরা সাতজন চীনা পর্যটক এবং একজন রাশিয়ান চালকের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরও রয়েছেন।

স্থানীয় সময় গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর ইগর কোবজেভ জানিয়েছেন, হ্রদের বরফের ওপর চলাচলরত গাড়িটি হঠাৎ তিন মিটার প্রশস্ত একটি ফাটলের কবলে পড়ে। মুহূর্তের মধ্যে গাড়িটি ১৮ মিটার গভীর কনকনে ঠান্ডা পানির নিচে তলিয়ে যায়।

বাসে থাকা পর্যটকদের মধ্যে মাত্র একজনই অলৌকিকভাবে জীবিত বের হতে সক্ষম হন। বাকিরা হ্রদের তলদেশে আটকা পড়েন। উদ্ধারকাজে অংশ নেওয়া ডুবুরিরা পানির নিচে বিশেষ ক্যামেরা ব্যবহার করে দীর্ঘ প্রচেষ্টার পর মরদেহগুলো উদ্ধার করতে সক্ষম হন।

গভীর শীতকালে বৈকাল হ্রদের বরফের ওপর চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গভর্নর কোবজেভ টেলিগ্রামে শোক প্রকাশ করে বলেন, “বৈকালের বরফের ওপর যাওয়া এখন কেবল নিষিদ্ধই নয়, এটি নিশ্চিত মৃত্যুফাঁদ।”

তদন্তে জানা গেছে, নিহত চীনা পর্যটকরা কোনো স্বীকৃত ট্যুর অপারেটরের মাধ্যমে যাত্রা করেননি। নিয়ম অমান্য এবং লাইসেন্সবিহীন চালকের মাধ্যমে হ্রদ পার হওয়াকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে দেখছে প্রশাসন। ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

মর্মান্তিক দুর্ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পরই প্রশাসন বরফে আটকা পড়া আরও ছয়জন পর্যটককে উদ্ধার করতে সক্ষম হয়। গভর্নর সামাজিক মাধ্যমে আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন, এত বড় ট্র্যাজেডি সত্ত্বেও মানুষ শিক্ষা নিচ্ছে না। গত জানুয়ারিতেও একই এলাকায় গাড়ি উল্টে এক চীনা পর্যটকের মৃত্যু ঘটে।

পর্যটকরা সতর্কতার সঙ্গে চলাচল না করলে বৈকাল হ্রদের বরফ এখনও প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

এই শাখার আরও খবর

এপিএল ড্রাফটে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন ড্রাফটে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তাঁদের মধ্যে পাঁচজন রয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে এবং বাকি পাঁচজন ডায়মন্ড ক্যাটাগরিতে। আগামী ৩ নভেম্বর…

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন বোর্ড গঠন

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং একজন নিরপেক্ষ সদস্য নিয়ে গঠিত এ বোর্ডের…

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে ১১ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার, নাশকতার অভিযোগ ডিবির

ঢাকার মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের…

বাংলাদেশের পাট-শিল্পের ভবিষ্যৎ কি?

২০২০ সালে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন ২৫টি পাটকল বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলো আবার উৎপাদনে ফেরাতে কয়েক মাস আগে ইজারা দেওয়ার উদ্যোগ নেয় সরকার।…

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে ঝুট গুদামে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ আগুন…

‘আর মাত্র ৫ বছর বাঁচব’, কী হয়েছে তানিয়া বৃষ্টির?

ওটিএন বাংলা রিপোর্ট : ‘আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব’—চিকিৎসকের মুখে এমন কথা শুনতে হয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। ব্রেন টিউমার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au