বাংলাদেশ

জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক সালিম সামাদ আর নেই

  • 6:03 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:১০৬ বার
সাংবাদিক সালিম সামাদ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- পুরস্কারপ্রাপ্ত জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক সালিম সামাদ দীর্ঘদিন ক্যান্সারে ভুগে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মারা গেছেন।

বাংলাদেশে জন্ম নেওয়া সালিম সামাদ ৩৫ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন। তাঁর কর্মজীবনে তিনি অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। তিনি ইউএসএআইডি, ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং দুবাই কেয়ার্সসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

সালিম সামাদ সংঘাত, নিরাপত্তা, জোরপূর্বক অভিবাসন, ইসলামিক জিহাদ, সুশাসন, নির্বাচনী গণতন্ত্র এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছেন। ১৯৯১ সালে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট শহরের সাংবাদিকদের সংবেদনশীল করার জন্য কর্মশালা আয়োজনের স্বীকৃতিস্বরূপ তাকে অশোকা ফেলোশিপ প্রদান করা হয়।

তিনি সাংবাদিকতার জগতে অসাধারণ অবদান রেখে গেছেন এবং তাঁর মৃত্যু সংবাদমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকতার দুনিয়ায় শোকের ছায়া ফেলেছে।

এই শাখার আরও খবর

এপিএল ড্রাফটে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন ড্রাফটে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তাঁদের মধ্যে পাঁচজন রয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে এবং বাকি পাঁচজন ডায়মন্ড ক্যাটাগরিতে। আগামী ৩ নভেম্বর…

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন বোর্ড গঠন

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং একজন নিরপেক্ষ সদস্য নিয়ে গঠিত এ বোর্ডের…

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে ১১ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার, নাশকতার অভিযোগ ডিবির

ঢাকার মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের…

বাংলাদেশের পাট-শিল্পের ভবিষ্যৎ কি?

২০২০ সালে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন ২৫টি পাটকল বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলো আবার উৎপাদনে ফেরাতে কয়েক মাস আগে ইজারা দেওয়ার উদ্যোগ নেয় সরকার।…

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে ঝুট গুদামে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ আগুন…

‘আর মাত্র ৫ বছর বাঁচব’, কী হয়েছে তানিয়া বৃষ্টির?

ওটিএন বাংলা রিপোর্ট : ‘আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব’—চিকিৎসকের মুখে এমন কথা শুনতে হয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। ব্রেন টিউমার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au