সর্বশেষ

ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড

  • 4:28 am - February 25, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
ইরানের পতাকা। ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- ইরানে গত জানুয়ারির বিক্ষোভ-সম্পর্কিত একটি মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে পরিবারঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। দণ্ড কার্যকর হলে জানুয়ারির অস্থিরতাকে কেন্দ্র করে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ডের ঘটনা।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত মোহাম্মদ আব্বাসির বিরুদ্ধে ‘মোহারে‌বে’ বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতার অভিযোগ আনা হয়েছে। তবে ইরানের বিচার বিভাগ এখনো আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেনি এবং দেশটির সর্বোচ্চ আদালতের অনুমোদনও বাকি রয়েছে।

সূত্রের দাবি, আব্বাসির বিরুদ্ধে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হলেও তার পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, বিচার প্রক্রিয়ায় ন্যায্য সুযোগ দেওয়া হয়নি।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, জানুয়ারির বিক্ষোভ দমনে কঠোর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব–এর পর এটিকে ইরানের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতা হিসেবে দেখা হচ্ছে।

ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছিলেন, বিক্ষোভ-সম্পর্কিত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তিনি সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন।

পরিবারঘনিষ্ঠ সূত্র আরও জানায়, অভিযুক্তের মেয়ে ফাতেমেহ আব্বাসিকেও বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, তাদের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ না দিয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছে।

ইরানে সাম্প্রতিক বিক্ষোভ ও তা ঘিরে বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে তেহরানের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

১০১ দ্বিপক্ষীয় চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, প্রয়োজনীয় পদক্ষেপের হুঁশিয়ারি ভারতের

বাংলাদেশের সঙ্গে আগের সরকারের সময়ে করা ১০১টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার খবরের মধ্যে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় ‘সব প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়ার কথা জানিয়েছে…

ঢাকায় দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন

বাংলাদেশের রাজধানী ঢাকায় শুক্রবার দিনভর একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুরে মালিবাগ থেকে শুরু করে সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ী এবং রাতে বাবুবাজার,…

ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ।

যাত্রাবাড়ীতে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা…

১০ বছরের শিশুকে ধর্ষণ-হত্যার অভিযোগ, আসামির বাড়ি গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যা মামলার আসামি মোস্তফা প্রামাণিকের বহুতল বাড়িতে হামলা ও ভাঙচুর…

পাকিস্তানে বোমা হামলায় নিহত ২১ জনের ১৫ জনই পুলিশ

পাকিস্তানে বোমা হামলায় নিহত ২১ জনের ১৫ জনই পুলিশ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইনস কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণ ও হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য রয়েছেন।…

সাঁতার জানা দীপাঞ্জনের সুইমিংপুলে মৃত্যু ঘিরে রহস্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ প্রিয়মের (২১) সুইমিংপুলে ডুবে মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। সহপাঠীদের দাবি, দীপাঞ্জন সাঁতার জানতেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au