বিশ্ব

রাখাইনে জান্তার বিমান হামলা, বাজারে নিহত অন্তত ১৭

  • 1:48 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৫৪ বার
রাখাইনে জান্তার বিমান হামলা , ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে একটি গ্রামের বাজারে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক বলে দাবি করেছে বিরোধী গোষ্ঠী।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মায়ানমারে চলমান সংঘাত ক্রমেই তীব্র হয়েছে। দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন জাতিগত সংখ্যালঘু সশস্ত্র সংগঠন ও গণতন্ত্রপন্থী গেরিলা বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে।

বিরোধী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি জানিয়েছে, রাখাইন রাজ্যের ইয়োই নগু গ্রামের একটি বাজারে মঙ্গলবার চালানো বিমান হামলায় ১৭ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের দাবি, হামলার সময় বাজারে সাধারণ মানুষ কেনাকাটা করছিলেন।

অন্যদিকে বেসামরিক স্বেচ্ছাসেবী সংগঠন পোননগিউন ইয়ুথ অ্যাসোসিয়েশন মৃত্যুর সংখ্যা ১৮ বলে জানিয়েছে। সংগঠনটির চেয়ারম্যান পিয়ে ফিও নাইং হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, চার থেকে পাঁচটি ভবন আগুনে পুড়ে গেছে এবং আশপাশের অনেক স্থাপনা ধ্বংস হয়েছে।

তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা ছড়িয়ে-ছিটিয়ে থাকা মৃতদেহ দেখতে পান। অনেক মানুষ কান্নায় ভেঙে পড়েছিলেন এবং অনেকে আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। কিছু বাড়িতে তখনও আগুন জ্বলছিল।

হামলার বিষয়ে সামরিক জান্তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক মাসগুলোতে রাখাইন রাজ্যে জান্তা ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ বেড়েছে। বিশ্লেষকদের মতে, স্থলযুদ্ধে চাপে পড়ে সামরিক বাহিনী বিমান হামলার ওপর নির্ভরতা বাড়িয়েছে, যার ফলে বেসামরিক হতাহতের আশঙ্কা বাড়ছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au