বিশ্ব

পাকিস্তান-আফগান যুদ্ধ: কূটনৈতিক সমাধানের আহ্বান জর্ডানের

  • 2:32 pm - February 28, 2026
  • পঠিত হয়েছে:১৩৯ বার
পাকিস্তান-আফগান সংঘাত: কূটনৈতিক সমাধানের আহ্বান জানাল জর্ডান ,ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ ফেব্রুয়ারি- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জর্ডান। দেশটি লড়াইরত দুই পক্ষকে সংযম দেখিয়ে কূটনৈতিক পথে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চলমান সংঘর্ষে হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল-মাজালি বলেন, জর্ডান সব ধরনের বিরোধ ও সংঘাত শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সংযম প্রদর্শন, সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো এবং সুপ্রতিবেশীসুলভ নীতিমালা অনুসরণ করা অত্যন্ত জরুরি।

গত বৃহস্পতিবার থেকে পাকিস্তান ও আফগানিস্তান সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’-এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন।

অন্যদিকে আফগানিস্তানও পাকিস্তানি সেনা হতাহতের তথ্য দিয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি দাবির মধ্যেই সীমান্তজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক মহল থেকে সংঘাত নিরসনের আহ্বান ক্রমেই জোরালো হচ্ছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au