নির্বাচন ঘিরে অস্থিরতায় পাকিস্তানশাসিত কাশ্মীরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২৪
মেলবোর্ন, ২১ জুন- পাকিস্তানশাসিত কাশ্মীরে আইনসভা নির্বাচনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ, ধর্মঘট ও সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হওয়ার ঘটনা পুরো অঞ্চলকে গভীর সংকটে ফেলেছে। কয়েক…
মেলবোর্ন, ০১ মার্চ- ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সতর্ক করেছে, শিগগিরই মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হবে।
তারা আইআরজিসি থেকে একটি বিবৃতি পেয়েছে, যেখানে বলা হয়েছে, “অধিকৃত অঞ্চল এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে।”
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের জবাব হিসেবে এই অভিযান চালানো হবে এবং এর পরিণতি হবে কঠোর।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র মৃত্যুর খবর নিশ্চিত করে। কান্নাবিজড়িত কণ্ঠে এক ঘোষণায় উপস্থাপক দেশজুড়ে ৪০ দিনের শোক পালনের কথা জানান।
খামেনির মৃত্যুর দাবি প্রথমে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর খামেনি নিহত হয়েছেন। পরবর্তীতে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমও এ তথ্য নিশ্চিত করে।
পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় অঞ্চলজুড়ে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।
সুত্রঃ বিবিসি বাংলা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au