বিশ্ব

বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা

  • 10:42 pm - March 01, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ০১ মার্চ- ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর প্রকাশের পর ইরাকের রাজধানী বাগদাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত বিক্ষোভকারী রাজধানীর কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার চেষ্টা চালায়।

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা, ছবিঃ বিবিসি

এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত দূতাবাসে প্রবেশের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে বিক্ষোভকারীরা এখনও গ্রিন জোনে ঢোকার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের হাতে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর পতাকা ছিল। তারা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

স্থানীয় ইরাকি গণমাধ্যম জানিয়েছে, শুধু বাগদাদ নয়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রদেশেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। উত্তেজনার প্রেক্ষাপটে ইরান–সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ঘোষণা দিয়েছে, তারা ‘নিরপেক্ষ’ থাকবে না এবং ইসলামিক প্রজাতন্ত্রকে রক্ষা করবে।

এর মধ্যে ইরান–সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ ইরাকে বিমান হামলায় তাদের দুই সদস্য নিহত হওয়ার পর তারা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে।

একই সময়ে উত্তর ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওই এলাকায় যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরাকজুড়ে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।

সুত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au