শিক্ষা

একুশে বইমেলায় মুক্তিযুদ্ধভিত্তিক বইয়ের উপস্থিতি কম

  • 3:59 am - March 03, 2026
  • পঠিত হয়েছে:১০০ বার
ছবি-সমকাল

মেলবোর্ন, ০৩ মার্চ- সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে একুশে বইমেলায় মুক্তিযুদ্ধভিত্তিক বইয়ের উপস্থিতি তুলনামূলক কম হলেও পাঠক, গবেষক ও তরুণদের আগ্রহ অব্যাহত রয়েছে। মেলায় মুক্তিযুদ্ধ জাদুঘরের স্টল থেকে প্রকাশিত বই, স্মারক বই, পোস্টার ও মানচিত্র সংবলিত সামগ্রী দর্শনার্থীদের নজর কাড়ছে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের স্মারক সংগ্রাহক হারেছ-উজ-জামান জানান, স্টলে কিছু পোস্টার বিক্রি হলেও দর্শনার্থীর আনাগোনা কম। তবে যারা মুক্তিযুদ্ধ বিষয়ক বই খোঁজেন, তারা নিয়মিত স্টলে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাফি মাহমুদ বলেন, “এবার আমি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বইগুলো বেশি খুঁজছি। পাঠ্যবইয়ের বাইরের অভিজ্ঞতাভিত্তিক লেখা পড়তে চাই।”

লেখক ও গবেষক সালেক খোকন বলেন, সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধভিত্তিক বই প্রকাশে প্রভাব ফেলেছে। অনেকে প্রকাশে ঝুঁকি নিচ্ছেন না। প্রাবন্ধিক মামুন সিদ্দিকী মনে করেন, বই কম প্রকাশ হলেও গবেষণার কাজ থেমে যায়নি।

তরুণ পাঠকরা মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই ও স্মারক সামগ্রীতে আগ্রহ দেখাচ্ছেন। কলেজ শিক্ষার্থী নাবিলা রহমান বলেন, “ইন্টারনেটে তথ্য পাওয়া যায়, কিন্তু বই পড়ে বিষয়টা গভীরভাবে বোঝা যায়।” তরুণ চাকরিজীবী সায়েম হাসান যুদ্ধকালীন সময়ের ছবিসংবলিত ভিউকার্ড কিনেছেন, যা ইতিহাসকে জীবন্ত মনে করিয়েছে।

বাতিঘর প্রকাশনার সিইও জাফর আহমদ রাশেদ বলেন, মেলা আয়োজন নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক প্রকাশক প্রস্তুতি নিতে পারেননি। তবে সামনের দিনগুলোতে আরও মুক্তিযুদ্ধভিত্তিক বই মেলায় পৌঁছাবে।

আজ মেলায় নতুন বইয়ের মধ্যে রয়েছে:

  • মুক্তিযুদ্ধের অবিনাশী ঘটনামালা – সালেক খোকন, কথাপ্রকাশ
  • ১৯৭১: অবরুদ্ধ দেশে স্পার্টাকাস – মুনতাসীর মামুন, অনন্যা
  • স্মৃতি ও রাজনীতি: চট্টগ্রামের মুক্তিযুদ্ধের পূর্বাপর – নাওজিশ মাহমুদ, জাগতিক প্রকাশন
  • শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারক গ্রন্থ, সুবর্ণ প্রকাশনী

আজ বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘সার্ধশত জন্মবর্ষ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেছেন হামীম কামরুল হক। আলোচনায় অংশ নিয়েছেন পারভেজ হোসেন এবং সভাপতিত্ব করেছেন সফিকুন্নবী সামাদী।

আগামীকাল বিকেল ৩টায় মঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ: তাজউদ্দীন আহমদ’ আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মহিউদ্দিন আহমদ, সভাপতিত্ব করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান, এবং আলোচনায় অংশ নেবেন সাজ্জাদ সিদ্দিকী।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au