বিশ্ব

ইরান ভাঙার চেষ্টা করলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে: সতর্ক করল তুরস্ক

  • 2:08 am - March 13, 2026
  • পঠিত হয়েছে:২০৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মার্চ- ইরানকে দুর্বল বা বিভক্ত করার কোনো চেষ্টা হলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে বলে সতর্ক করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে প্রশ্ন তোলা বা দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করলে তার পরিণতি পুরো অঞ্চলের জন্য গুরুতর হতে পারে।

বৃহস্পতিবার আঙ্কারায় জার্মানি-র পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল-এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন তিনি। ফিদান বলেন, ইরান-এ শুরু হওয়া যুদ্ধের প্রভাব ইতোমধ্যে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অনুভূত হচ্ছে এবং সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও বড় উদ্বেগের বিষয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলার পর ইরানকে ঘিরে উত্তেজনা দ্রুত বেড়েছে। সেই সংঘাত ইতোমধ্যে প্রায় দুই সপ্তাহে গড়িয়েছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সংবাদ সম্মেলনে হাকান ফিদান আরও বলেন, ইসরাইলের চলমান সামরিক অভিযানের কারণে লেবানন গুরুতর সংকটে পড়তে পারে। তার ভাষায়, ইসরাইলের “নোংরা যুদ্ধ” লেবাননকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।

তিনি সতর্ক করে বলেন, লেবাননের ওপর ইসরাইলি বোমাবর্ষণ অব্যাহত থাকলে দেশটির রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত এই হামলা বন্ধ করার আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে। আঙ্কারা মনে করছে, ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা এবং ইসরাইলের সম্প্রসারিত সামরিক অভিযান পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে।

পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে তুরস্ক। বিশ্লেষকদের মতে, সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তবে তা শুধু ইরান বা লেবানন নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকেই গভীর সংকটে ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা।

এই শাখার আরও খবর

কম্পিউটার ত্রুটির পর নিয়ন্ত্রণকেন্দ্রের সিদ্ধান্ত, স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮

স্পেনের তোলেদো প্রদেশের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত…

রবীন্দ্র ঋষিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা, কী হয়েছিল সেদিন?

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ ঘটনা…

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ বাহিনীর প্রধান মো. খোরশেদ নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের…

১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান ছাত্রীকে ধর্ষনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী…

রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের দাবি ইসলামিক অর্গানাইজেশনের

সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী সাধক ও লোককবি রাধারমণ দত্তের সমাধিস্থল সংলগ্ন এলাকায় গানবাজনার আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)…

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে ‘বিগ-বি’ উদ্যোগ বাস্তবায়নে সম্মত বাংলাদেশ-জাপান

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রস্তাবিত বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি উদ্যোগ ‘বিগ-বি’ (BIG-B) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে বাস্তবায়নে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au