বাংলাদেশ

জ্বালানি সংকটের আশঙ্কা

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনায় ভারতের

  • 3:09 am - March 13, 2026
  • পঠিত হয়েছে:১০৪ বার

মেলবোর্ন, ১৩ মার্চ- মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ ভারত বিবেচনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপ একই ধরনের অনুরোধ জানিয়েছে। তিনি জানান, ভারতের নিজস্ব প্রয়োজন এবং শোধনাগারের সক্ষমতা পর্যালোচনা করে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার ভারতের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে। গত বুধবার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে এ অনুরোধ জানানো হয়।

ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল বলেন, ভারত দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশগুলোতে বড় আকারে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করে আসছে। বাংলাদেশে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল সরবরাহ করা হচ্ছে। ২০০৭ সাল থেকে সড়ক, রেল ও পাইপলাইনের মাধ্যমে এই সরবরাহ অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ২০১৭ সালে ডিজেল কেনাবেচা সংক্রান্ত একটি চুক্তি সই করে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড ও বাংলাদেশের বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। সেই চুক্তির আওতায় বর্তমানে ডিজেল সরবরাহ চলছে। অতিরিক্ত ডিজেল সরবরাহের বিষয়ে ভারতের অভ্যন্তরীণ চাহিদা ও শোধনাগারের সক্ষমতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে বুধবার সচিবালয়ে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ওই বৈঠকের পর উভয় পক্ষই গণমাধ্যমকে জানায়, বাংলাদেশ অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

ব্রিফিংয়ে আরও দুটি বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের আসামিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি রণধীর জয়সোয়াল। তিনি বলেন, এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তার বাইরে নতুন কিছু বলার নেই।

এ ছাড়া বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের প্রধানের সাম্প্রতিক ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ডিজিএফআই প্রধান ভারতে এসেছিলেন এবং রাইসিনা ডায়ালগের অবসরে তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে থাকতে পারেন।

এই শাখার আরও খবর

গাইবান্ধায় দেশের বৃহত্তম রামমূর্তি নির্মাণ স্থগিত, ধর্মীয় স্থাপনা ঘিরে শুরু নতুন বিতর্ক

মেলবোর্ন, ২০ জুন-  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুরে দেশের সবচেয়ে বড় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রী শ্রী রাধাগোবিন্দ ও…

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে স্মরণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, গণসংযোগ…

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠপর্যায়ে নজরদারি জোরদার

মেলবোর্ন, ২০ জুন- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, বিভিন্ন…

অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন জুয়ারিয়া ফেরদৌসের, আগ্রাসী ব্যাটিংয়ে বদল আনছেন না টাইগ্রেস ওপেনার

মেলবোর্ন, ২০ জুন- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত অভিষেকের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। মাত্র পাঁচ…

বিজেপির প্রভাব বৃদ্ধিতে সীমান্তে উদ্বেগ, পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের মধ্যে অনিশ্চয়তা

মেলবোর্ন, ২০ জুন- ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ অঞ্চলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজনৈতিক প্রভাব ও নির্বাচনী সাফল্য ঘিরে নতুন করে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে। বিশেষ…

ন্যাশনাল প্রেস ক্লাবে শক্ত অবস্থানে পলিন হ্যানসন, ‘নতুন বিরোধী নেতা’ হিসেবে আলোচনায়

মেলবোর্ন, ১৯ জুন-  অস্ট্রেলিয়ার ডানপন্থি দল ওয়ান নেশনের নেতা পলিন হ্যানসন ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au