বাংলাদেশ

ঈদের শুভেচ্ছা জানাতে সাংবাদিক আনিস আলমগীরকে ফোন প্রধানমন্ত্রীর

  • 3:18 am - March 22, 2026
  • পঠিত হয়েছে:১১৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ মার্চ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিক আনিস আলমগীরকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় এই ফোনালাপ হয় বলে জানিয়েছেন আনিস আলমগীর নিজেই।

গণমাধ্যমকে তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রীর ফোন পেয়ে তিনি বিস্মিত হন। ফোনে প্রধানমন্ত্রী তাকে এবং তার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে তার সাম্প্রতিক কারাবাসের বিষয়েও খোঁজখবর নেন।

আনিস আলমগীর জানান, তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ঈদের নামাজে প্রদর্শিত সৌহার্দ্য ও সম্প্রীতির জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারেক রহমান অতীতের নেতিবাচক রাজনীতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করায়ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এর আগে ঈদের দিনই আনিস আলমগীর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ধানমণ্ডির একটি জিম থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরদিন উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনও তার বিরুদ্ধে একটি মামলা করে।

প্রায় তিন মাস কারাভোগের পর গত ১৪ মার্চ তিনি জামিনে মুক্তি পান।

এই শাখার আরও খবর

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au