বাংলাদেশ

পৌর জামায়াতের আমির সোহেল রানা গ্রেপ্তারের পর কারাগারে

  • 5:09 am - March 25, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
পৌর জামায়াতের আমির সোহেল রানা গ্রেপ্তারের পর কারাগারে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ- লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পাটগ্রাম উপজেলার ব্র্যাক অফিসের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিকেলে বিচারকের নির্দেশে তাকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

সোহেল রানা পাটগ্রাম পৌরসভার মির্জার কোট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, ২০১৩ সালে দায়ের হওয়া দুটি এবং ২০১৪ সালের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলাগুলোর বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তিনি বলেন, ঘটনাগুলো অনেক আগের এবং তখন তিনি এই থানায় কর্মরত ছিলেন না।

অন্যদিকে, গ্রেপ্তারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছে জেলা জামায়াতের নেতারা। লালমনিরহাট জেলা জামায়াতের আমির আবু তাহের অভিযোগ করেন, গত রোববার পাটগ্রামে জামায়াত ও শিবিরের কর্মীদের ফোন করে ডেকে নিয়ে বিএনপির নেতাকর্মীরা হামলা ও মারধর করেন। পরদিন পুলিশ জামায়াত ও শিবিরের পাঁচজন কর্মীকে আটক করে। এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সোহেল রানা। ওই ঘটনার জের ধরে প্রভাবশালী মহলের ইন্ধনে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার বলেন, ২০১৩ সালের ডিসেম্বরে পাটগ্রামে পুলিশের গুলিতে তাদের দলের দুই কর্মী মনিরুল ইসলাম ও সাজু মিয়া নিহত হন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের আসামি করা হয়। তিনি দাবি করেন, ওই মামলাতেই সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে মামলার সংখ্যা নিয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি। তার দাবি, সব মামলাই ২০১৩ সালের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এবং ২০১৪ সালে সোহেল রানার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নেই।

এদিকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এই শাখার আরও খবর

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

মেলবোর্ন, ২৫ মার্চ- ইরানে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ওপর চাপ সৃষ্টি করছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সাম্প্রতিক সময়ে…

 ‘ফোর্স ম্যাজিউর’ ঘোষণা কাতার এনার্জি, বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা তীব্র

মেলবোর্ন, ২৫ মার্চ- ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান-এর চলমান যুদ্ধের জেরে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তিতে ‘ফোর্স ম্যাজিউর’ ঘোষণা করেছে কাতার এনার্জি। এর ফলে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া…

জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপিন্স

মেলবোর্ন, ২৫ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দেওয়ায় আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপিন্স। বিশ্বে এ ধরনের পদক্ষেপ নেওয়া প্রথম…

শিখন ঘাটতি মেটাতে টানা ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

মেলবোর্ন, ২৫ মার্চ- রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিখন ঘাটতি পূরণে টানা ১০ শনিবার পাঠদান চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার…

বিশ্বকাপের টিকিটের চড়া দাম, ফিফার বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২৫ মার্চ- ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের চড়া দাম নিয়ে তীব্র অসন্তোষের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ নিয়ে ইউরোপীয় কমিশনের কাছে আনুষ্ঠানিক…

থাইল্যান্ডে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশের আর্চাররা

মেলবোর্ন, ২৫ মার্চ-  থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষদের হারিয়েছেন বাংলাদেশের আর্চাররা। কোয়ালিফিকেশন ও এলিমিনেশন পর্বে একাধিক ম্যাচে জয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au