বিশ্ব

ভূমধ্যসাগরে ট্র্যাজেডি:

 ছয় দিন ভেসে থেকে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার

  • 3:12 am - March 29, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
বিপজ্জনক পথে সমুদ্র পাড়ি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মার্চ- উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী বিপজ্জনক সমুদ্রপথে আবারও প্রাণঘাতী ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। ভূমধ্যসাগরে ছয় দিন খাদ্য ও পানি ছাড়া ভেসে থাকার পর ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে, আর জীবিত উদ্ধার করা হয়েছে ২৬ জনকে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি।

গ্রিস কোস্টগার্ড জানিয়েছে, ক্রেটা দ্বীপ সংলগ্ন এলাকা থেকে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এসব অভিবাসীকে উদ্ধার করে। জীবিতদের মধ্যে একজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এছাড়া চারজন দক্ষিণ সুদান এবং একজন চাদের নাগরিকও রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, যাত্রাপথে মারা যাওয়া অভিবাসীদের মরদেহ পাচারকারীদের নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয়। গুরুতর অসুস্থ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্তে জানা গেছে, নৌকাটি ২১ মার্চ তোবরুক বন্দর থেকে গ্রিস এর উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথ হারিয়ে ফেলে তারা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে ছয় দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে।

এ ঘটনায় গ্রিক কর্তৃপক্ষ দুইজন দক্ষিণ সুদানের নাগরিককে আটক করেছে, যাদের মানবপাচারকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জনের মৃত্যু হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮৭ জন। একইভাবে ফ্রন্টেক্স জানিয়েছে, ইউরোপে প্রবেশের চেষ্টায় মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, কঠোর সীমান্তনীতি ও দালালচক্রের সক্রিয়তার কারণে ভূমধ্যসাগর এখনও বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসন রুট হিসেবে রয়ে গেছে।

সুত্রঃ  দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

প্রতিমা ভাঙচুরের মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হলো ‘দুর্গাপূজার আমেজ’

দুর্গাপূজা আসছে। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ, সাজসজ্জার প্রস্তুতি, আলোকসজ্জা আর উৎসবের আয়োজন। ভক্তদের অপেক্ষা মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার আগমনের। কিন্তু উৎসবের এই আবহে বাংলাদেশের…

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের কথিত দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ঢাকার শেরেবাংলা নগর থানাধীন জাতীয় সংসদ ভবন এলাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম…

ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই, বাংলাদেশের জন্য বাড়ছে উগ্রপন্থার ঝুঁকি

ইসলামি বইমেলায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ও শীর্ষ নেতাদের লেখা এবং তাঁদের মতাদর্শ প্রচারকারী একাধিক বই। শুধু মেলা নয়, বাংলাবাজারের বিভিন্ন প্রকাশনী, অনলাইন বইয়ের…

জাতিসংঘের মহাসচিবের দৌড় থেকে সরে দাঁড়ালেন বাশেলে

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড় থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাশেলে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোটাভুটিতে তুলনামূলকভাবে পিছিয়ে থাকার পর…

শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল আইআইটি মুম্বাই

ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি মুম্বাইয়ে শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্মে প্রশ্নপত্র আপলোড করার…

দ্বিতীয় সন্তানের মা হলেন দীপিকা, দুয়ার ঘরে এল নতুন অতিথি

দ্বিতীয়বার মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকা ও রণবীর সিংয়ের পরিবারে এসেছে নতুন সদস্য। শনিবার সন্ধ্যায় কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তারকা দম্পতি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au