খেলা

প্রথমবার ৪৮ দল নিয়ে ফুটবল বিশ্বকাপের গ্রুপ বণ্টন চূড়ান্ত

  • 6:10 pm - April 01, 2026
  • পঠিত হয়েছে:২৩৭ বার
৪৮ দল নিয়ে ফুটবল বিশ্বকাপের গ্রুপ বণ্টন চূড়ান্ত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ এপ্রিল- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সর্ববৃহৎ ফুটবল বিশ্বকাপ, যা প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজন করা হচ্ছে। গত বছর ৪২ দল ইতোমধ্যেই নিশ্চিত করেছিল, যার মধ্যে তিন স্বাগতিক দলও অন্তর্ভুক্ত। বাকি ৩৯ দল দীর্ঘ বাছাই পর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছিল। বাকি ৬টি খালি আসন পূরণ হয়েছে ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে।

গতরাতে ইউরোপীয় প্লে-অফে মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল লড়াই হয়: ইতালি-বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা; চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক; সুইডেন-পোল্যান্ড; তুরস্ক-কসোভো। অঘটনের এক শিকার ঘটে ইতালির ক্ষেত্রে। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭১ নম্বর বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা টাইব্রেকারে জয়ী হয়ে দীর্ঘ এক দশক পর বিশ্বকাপে জায়গা করে নেয়। বাকি তিনটি ম্যাচে যথাক্রমে চেক প্রজাতন্ত্র, সুইডেন ও তুরস্ক জয় পেয়ে বিশ্বকাপে অংশ নিতে পারল।

অপরদিকে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফে লড়াই হয় ডিআর কঙ্গো-জ্যামাইকা ও ইরাক-বলিভিয়ার মধ্যে। জয়ী হয় ডিআর কঙ্গো ও ইরাক, যাদের মাধ্যমে চূড়ান্তভাবে ৪৮ দল নিশ্চিত হয়।

এবারের বিশ্বকাপে দলগুলোর গ্রুপ বণ্টন চূড়ান্ত হয়েছে। গ্রুপ অনুযায়ী দলগুলোর অবস্থান নিম্নরূপ:

গ্রুপ–এ: মেক্সিকো (সহ-আয়োজক), দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র
গ্রুপ–বি: কানাডা (সহ-আয়োজক), বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ–সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ–ডি: যুক্তরাষ্ট্র (সহ-আয়োজক), প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক
গ্রুপ–ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ–এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া
গ্রুপ–জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ–এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ–আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে
গ্রুপ–জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ–কে: পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ–এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

এই বণ্টন অনুযায়ী আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রতিটি গ্রুপে সমানভাবে উত্তেজনা ও চমক থাকবে, যেখানে বিশ্ব ফুটবলের নামকরা দলগুলো তাদের দক্ষতা প্রদর্শন করবে।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au