সর্বশেষ

হেরেই চলছে রিশাদের দল, টেবিলের অবস্থান কোথায়?

  • 10:47 pm - April 05, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার
সময়টা ভালো যাচ্ছে না রিশাদ ও তার দলের। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৫ এপ্রিল- পাকিস্তান সুপার লিগে হতাশাজনক পারফরম্যান্সের ধারাবাহিকতায় টানা তৃতীয় ম্যাচেও হেরেছে রিশাদ হোসেন ও মোহাম্মদ রিজওয়ানের দল রাওয়ালপিন্ডিজ। শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পরাজয়ের পর দলটি পয়েন্ট টেবিলের নিচের দিকে নেমে গেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে শিবিরে।

ডার্বি লড়াইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাওয়ালপিন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ১৫৬ রান। কামরান গুলাম হাফসেঞ্চুরি করে দলকে কিছুটা ভরসা দিলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। বিশেষ করে পাওয়ারপ্লেতে ধীরগতির ব্যাটিং দলকে পিছিয়ে দেয়।

মজার বিষয়, টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ১৯০-এর বেশি রান করেও জয় পায়নি রাওয়ালপিন্ডিজ। তবে এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতা আরও স্পষ্ট হয়ে ওঠে, যা দলের ধারাবাহিকতার ঘাটতি তুলে ধরে।

জবাবে ইসলামাবাদ ইউনাইটেড খুব সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। মাত্র তিন উইকেট হারিয়ে এবং হাতে ৩৪ বল রেখেই জয় নিশ্চিত করে তারা। এই জয়ে ইউনাইটেড পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে, পেছনে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সকে।

অন্যদিকে, তিন ম্যাচের তিনটিতেই হেরে রাওয়ালপিন্ডিজ এখন সপ্তম স্থানে অবস্থান করছে। তাদের নিচে রয়েছে শুধু হায়দরাবাদ কিংসম্যান, যারা এখনও জয়ের দেখা পায়নি।

ম্যাচ শেষে হতাশা লুকাননি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তিনি বলেন, “টানা তিনটি ম্যাচে হার, অবশ্যই কঠিন। আগের দুই ম্যাচে ব্যাটিং ভালো ছিল, কিন্তু এবার পাওয়ারপ্ল্যানে পরিকল্পনা অনুযায়ী এগোতে পারিনি।”

তিনি আরও বলেন, প্রতিপক্ষ শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, “তারা শুরুতেই সুইং কাজে লাগিয়ে দ্রুত উইকেট তুলে নেয়। তখনই আমরা ২০-৩০ রান পিছিয়ে পড়ি।”

তবে টানা ব্যর্থতার মধ্যেও আশাবাদী রিজওয়ান। তার বিশ্বাস, একটি জয়ই দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে এবং ঘুরে দাঁড়ানোর পথ খুলে দিতে পারে।

এদিকে বোলিং বিভাগেও দুর্বলতা রয়েছে বলে স্বীকার করেছেন তিনি। আগের ম্যাচগুলোতে বড় স্কোর করেও তা রক্ষা করতে না পারা এবং এই ম্যাচে সহজে রান তাড়া করে নেওয়া—দুটিই দলের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

এবার জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

  জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থী…

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au