বাংলাদেশ

কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জনের মৃত্যু

  • 1:57 pm - April 14, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জনের মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ এপ্রিল- কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক সড়কের পাশে খাদে পড়ে সাতজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), বিরামপুর উপজেলার ভাইঘর এলাকার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) এবং রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯ নম্বরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা যাত্রীরা নিচে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং অন্তত ছয়জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। স্বজনরা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন বলেন, চালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল এবং পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের ওপরে থাকা যাত্রীরাই হতাহতের শিকার হয়েছেন।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au