সর্বশেষ

তেল সংকটে ইস্টার্ন রিফাইনারি কার্যক্রম প্রায় স্থবির

  • 10:20 pm - April 14, 2026
  • পঠিত হয়েছে:৩৩৬ বার
তেল সংকটে ইস্টার্ন রিফাইনারি কার্যক্রম প্রায় স্থবির, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ এপ্রিল- মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে অপরিশোধিত তেলের সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম কার্যত বন্ধের পর্যায়ে পৌঁছেছে। তবে সরকার বলছে, ডেড স্টক ব্যবহার করে সীমিতভাবে কার্যক্রম চালু রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে বাংলাদেশে নতুন করে কোনো ক্রুড অয়েলের চালান পৌঁছায়নি। সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি আসা একটি চালানের তেল দিয়েই এতদিন শোধন কার্যক্রম চলছিল।

এই মজুত ফুরিয়ে আসায় সোমবার বিকালের পর থেকে ইআরএলের উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। তবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর কর্মকর্তারা বলছেন, এটিকে পুরোপুরি বন্ধ বলা যাবে না।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী বলেন, “ডেড স্টক দিয়ে কার্যক্রম চালু রাখা হয়েছে। নতুন করে ক্রুড অয়েল আমদানির প্রক্রিয়া চলছে।”

এর আগে মার্চ মাসে সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েলের একটি চালান আসার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা বিলম্বিত হয়। জানা গেছে, সৌদি আরামকো থেকে নতুন করে তেল আমদানির জন্য ঋণচুক্তি করা হয়েছে, যা আগামী মাসে দেশে পৌঁছাতে পারে।

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর কর্মকর্তারা বলছেন, দেশের জ্বালানি চাহিদা মূলত আমদানিকৃত পরিশোধিত তেলের মাধ্যমে পূরণ করা হচ্ছে। ফলে আপাতত বাজারে জ্বালানি সংকটের আশঙ্কা নেই।

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে ক্রুড অয়েল সরবরাহ স্বাভাবিক না হলে দেশের জ্বালানি খাতে চাপ বাড়তে পারে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় বিকল্প সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au