বাংলাদেশ

শুভ নববর্ষ। নতুন হোক মন, নতুন হোক দেশ। সম্পাদকীয়

পহেলা বৈশাখ-ঐতিহ্য, চেতনা ও নবযাত্রার আহ্বান

  • 10:32 pm - April 14, 2026
  • পঠিত হয়েছে:২২৪ বার
শুভ নববর্ষ। নতুন হোক মন, নতুন হোক দেশ। সম্পাদকীয়

মেলবোর্ন, ১৪ এপ্রিল: পহেলা বৈশাখ বাঙালির হৃদয়ের গভীরে গাঁথা এক আত্মপরিচয়ের আলোকবর্তিকা। পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার এক অনন্য প্রকাশ। নতুন বছরের প্রথম প্রভাতে, যখন রমনার বটমূলে প্রতিধ্বনিত হয়-
“এসো হে বৈশাখ, এসো এসো”,
তখন সোনালি সূর্যের আলো ধীরে ধীরে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে এক অপার্থিব আবেশে। সেই আলো শুধু প্রকৃতিকেই নয়, ছুঁয়ে যায় আমাদের অন্তরের গভীরতম কোণও-অন্ধকারে জমে থাকা ক্লান্তি আর বেদনার স্তরগুলোকে আলতো করে মুছে দেয়।

মনে হয়, যেন প্রকৃতি নিজেই নতুন করে আমাদের ডেকে বলে-ভুলে যাও সব গ্লানি, সব হতাশা, সব বিভেদের রেখা। সেই আলোয় ধুয়ে যায় জীবনের সব বিষাদ, আর নিঃশব্দে জেগে ওঠে নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন পথচলার সাহস।

বাংলা নববর্ষের উৎসবের মূলে রয়েছে সার্বজনীনতা। ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে এই দিনটি বাঙালিকে এক সূত্রে গেঁথে দেয়। গ্রামবাংলার মাটির গন্ধ, শহরের মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশের আয়োজন কিংবা হালখাতার ঐতিহ্য-সব মিলিয়ে পহেলা বৈশাখ হয়ে ওঠে এক বর্ণিল মিলনমেলা।

তবে আমাদের এই চিরন্তন বাঙালি সংস্কৃতির পথে বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে এক শ্রেণীর সংকীর্ণ মানসিকতার গোষ্ঠী, যারা তথাকথিত ধর্মীয় ব্যাখ্যার আড়ালে আমাদের শিকড়কে দুর্বল করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তারা চায় আমাদের ঐতিহ্য, আমাদের উৎসব, আমাদের মিলনমেলাকে বিভেদের দেয়ালে আটকে দিতে।

কিন্তু বাঙালির সংস্কৃতি কখনোই এত সহজে মুছে ফেলা যাবে না। প্রতিটি আঘাতের বিপরীতে, প্রতিটি সংকীর্ণতার বিরুদ্ধে, বাঙালি আরও দৃঢ়ভাবে ফিরে আসে তার শিকড়ে। তবুও এ কথা অস্বীকার করা যায় না যে, এই চরমপন্থী প্রবণতাগুলো আমাদের চিরায়ত মূল্যবোধ-সাম্য, সহমর্মিতা ও মানবিকতার ওপর এক ধরনের চাপ সৃষ্টি করছে, যেন সেগুলোকে ধীরে ধীরে ম্লান করে দিতে চায়।

ঠিক এই প্রেক্ষাপটেই পহেলা বৈশাখ আমাদের কাছে হয়ে ওঠে এক শক্তির উৎস, এক পুনর্জাগরণের আহ্বান। বছরের এই একটি দিন যেন আমাদের মনে করিয়ে দেয়-আমাদের প্রকৃত পরিচয় বিভাজনে নয়, মিলনে; ঘৃণায় নয়, ভালোবাসায়। যারা বাঙালি সংস্কৃতি ও বাংলার ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে, তাদের জন্য এই দিনটি নতুন করে সাহস জোগায়-সংকীর্ণতা ও বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার। ঘৃণার ভাষাকে প্রত্যাখ্যান করে, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষে একতাবদ্ধ হওয়ার।

পহেলা বৈশাখের এই দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত-শুধু নতুন পোশাক পরা বা আনন্দ উদযাপন নয়, বরং নিজেদের ভেতরের অন্ধকার দূর করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক সমাজ গঠনে এগিয়ে যাওয়া। কারণ, প্রকৃত নববর্ষ তখনই অর্থবহ হয়ে উঠবে, যখন তা ব্যক্তি ও সমাজ-উভয়ের জন্য বাঙালি হিসেবে ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনে।

 ড. প্রদীপ রায়, সম্পাদক

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালি বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে: অস্ট্রেলীয় এমপি

মেলবোর্ন, ১৪ জুলাই- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় হরমুজ প্রণালি ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং অর্থনীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। অস্ট্রেলিয়ার বিরোধী…

একই ঘরে বন্দি ছিল ১৬ শিশু: বাবা-মা ও দাদা-দাদিসহ যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার চারজন

মেলবোর্ন, ১৪ জুলাই- যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে ১৮ মাস থেকে ১৮ বছর বয়সী ১৬ শিশুকে অমানবিক পরিবেশে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ ওই…

যাদের জন্য ডেটিং অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ১৪ জুলাই- অস্ট্রেলিয়ার দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার পারিবারিক সহিংসতা ও যৌন অপরাধে দোষী ব্যক্তিদের অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে…

ভূমিধসে প্রাণহানি, রোহিঙ্গাদের জন্য ঝুঁকিপূর্ণ বাংলাদেশ

মেলবোর্ন, ১৪ জুলাই- বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে সাম্প্রতিক ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু এবং তিন হাজারের বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ…

কাদের খুশির বলি হলেন নিরীহ হরিদাস?

মেলবোর্ন, ১৪ জুলাই- গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানিলন্ডারিং…

হরিদাস চন্দ্র গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ঐক্য পরিষদের উদ্বেগ, দ্রুত মুক্তি দাবি

মেলবোর্ন, ১৩ জুলাই- গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগের উদ্যোক্তা এবং শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানিলন্ডারিং মামলায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au