বিশ্ব

জ্বালানি ও অর্থনীতি খাতের জন্য ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী

  • 11:25 pm - April 15, 2026
  • পঠিত হয়েছে:২৬৫ বার
প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ এপ্রিল- বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস সম্মেলন-এ দেওয়া এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং সরবরাহ সংকটের কারণে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলো মারাত্মক চাপে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও ইতিবাচক সহায়তা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, “আমরা আশা করি, আমাদের এই আহ্বানে উন্নয়ন সহযোগীরা দ্রুত সাড়া দেবেন।”

তিনি আরও বলেন, আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার করতে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত ও দূরদর্শী উদ্যোগ গ্রহণ প্রয়োজন। সরবরাহ বিঘ্ন, মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্মিলিত পদক্ষেপ ছাড়া এই সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে বলে মত দেন তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, চলমান জ্বালানি সংকট শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলছে। বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলো এই চাপ সবচেয়ে বেশি অনুভব করছে। তাই এসব দেশকে সুরক্ষা দিতে একটি শক্তিশালী বৈশ্বিক সহযোগিতা কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে বাংলাদেশসহ অনেক দেশই বিকল্প অর্থায়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরতা বাড়াচ্ছে।

এই শাখার আরও খবর

সংখ্যালঘুদের অধিকার নিয়ে জাতিসংঘের ফোরামের অধিবেশন ২৬-২৭ নভেম্বর

সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা ও অগ্রগতিতে আঞ্চলিক উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আগামী ২৬ ও ২৭ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক…

দাবানলে বিদ্যুৎ বিপর্যয়, পার্থ বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থের পাহাড়ি এলাকায় দাবানলের জরুরি পরিস্থিতির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পার্থ বিমানবন্দরের কার্যক্রমে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ…

চট্টগ্রামে ১৫ বছরের কিশোরী কৃষ্ণা দে নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার ২ মাইল হেড এলাকায় নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৫ বছর বয়সী কিশোরী কৃষ্ণা দে। গত ১৯…

একটু পর আসার কথা বলে চিরতরে চলে গেলেন শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ করা সেই তাওসিফ

একটু কথা বলে ফিরে আসবেন বলে বাসা থেকে বের হয়েছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাওসিফ সৌরি। যাওয়ার আগে মাকে জানিয়েছিলেন, কিছুক্ষণ পরই…

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতার গোপন বৈঠকের অভিযোগ, দাবি প্রধানমন্ত্রীর সহকারীর

বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্যের কয়েক দিন পর এবার জামায়াতে ইসলামীর এক জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন…

বাংলাদেশে ক্ষমতার পালাবদল: ইউনূসের সঙ্গে ছাত্রনেতাদের যোগাযোগে ছিলেন এএফপি সাংবাদিক

ভারতে কর্মী প্রশান্ত ভূষণ ‘ক্ষমতার পালাবদল’ বা ‘রেজিম চেঞ্জ’-এর ধারণা নিয়ে বক্তব্য দেওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au