অভিষেকেই ৪৭ বছর রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার
মেলবোর্ন, ৯ জুন- ভারতীয় ক্রিকেটে নতুন স্পিন যুগের সূচনা হতে পারে মানব সুথারের হাত ধরেই। আফগানিস্তানের বিপক্ষে নিজের অভিষেক টেস্ট ম্যাচেই দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে ৪৭…
মেলবোর্ন, ১৮ এপ্রিল- চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়জুড়ে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন ইরান সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, লেবাননে কার্যকর যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা বজায় থাকে।
তিনি জানান, ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থার পূর্বঘোষিত সমন্বিত রুট অনুসরণ করেই জাহাজ চলাচল অব্যাহত থাকবে। ফলে আন্তর্জাতিক শিপিং খাতের জন্য গুরুত্বপূর্ণ এই রুটে স্বাভাবিক কার্যক্রম ফেরার আশা তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ইরান কার্যত হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করে দেয়, যা বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ সৃষ্টি করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দেয়, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। এই প্রেক্ষাপটে প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
সুত্রঃ বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au