বাংলাদেশ

‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর

  • 9:21 pm - April 18, 2026
  • পঠিত হয়েছে:২৩৭ বার
‘সাইলেন্ট এক্সপেল’ প্রথা বাতিলের নির্দেশ , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- পরীক্ষাকেন্দ্রে দীর্ঘদিন ধরে চালু থাকা ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ প্রথা বাতিলের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর তারিখও চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সাইলেন্ট এক্সপেল’ প্রথাটি মূলত ১৯৬১ সালের একটি পুরোনো নীতিমালার ভিত্তিতে চালু ছিল, যার কোনো উল্লেখ ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে নেই। তাই এ ধরনের সেকেলে ও অযৌক্তিক বিধি বর্তমান প্রেক্ষাপটে বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পরীক্ষাকেন্দ্রে এখন বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই, ফলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে এমন বিধিনিষেধ রাখা উচিত নয়। দ্রুত সময়ের মধ্যে এই নীতিমালা সংশোধনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের জন্য একটি স্বস্তিদায়ক ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কোনো নিয়ম যেন তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২ জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা টানা পাঁচ সপ্তাহ চলবে। শিক্ষার্থীদের প্রস্তুতির সুযোগ বিবেচনায় নিয়ে পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ সাত বছর পর এবারই প্রথম শিক্ষার্থীরা পূর্ণ সিলেবাসে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au